মৌলভীবাজারের কুলাউড়ায় নিজ মাতৃভূমিতে এক জনসভায় বক্তব্য রেখেছেন জামায়াতে ইসলামীর আমির ড. শফিকুর রহমান। শনিবার (৭ ফেব্রুয়ারি) সকাল ১০টা থেকে জনসভা শুরু হয়। দুপুর ১২টা ১০ মিনিটে তিনি তার বক্তব্য শুরু করেন।
বক্তব্যের এক পর্যায় জামাতে আমির বলেন, জামায়াতে ইসলামী রাষ্ট্রক্ষমতায় গেলে চা-শ্রমিকদের জন্য দুটি বিষয় নিশ্চিত করা হবে—একটি সুস্বাস্থ্য, অন্যটি সুশিক্ষা।
চা-শ্রমিকদের উদ্দেশ্যে তিনি আরও বলেন, "আমি যেখানেই যাই আমি চা-শ্রমিকদের ভুলিনা, কারন চায়ের রাজধানী মৌলভীবাজারে আমার জন্ম। তাদেরকে ভুললে আমার নিজেকেই ভুলা হয়ে যাবে। ‘রাজার ছেলে রাজা হবে, রানির মেয়ে রানি হবে’—এই ধারণা আমরা ভেঙে দিতে চাই। আমরা চাই, শ্রমিকের ভাই কিংবা বোনের মেধাবী সন্তানও একদিন প্রধানমন্ত্রী হতে পারে।”
বক্তব্যের শেষ পর্যায়ে তিনি মৌলভীবাজার-১ আসনের দাড়িপাল্লা প্রতীকের প্রার্থী মোহাম্মদ আমিনুল ইসলাম এবং মৌলভীবাজার-২ আসনের প্রার্থী মো. সায়েদ আলীর সঙ্গে উপস্থিত জনতার সাথে পরিচয় করিয়ে দেন এবং তাঁদের ভোট দেওয়ার আহ্বান জানান।