× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

দৈনিক সংবাদ সারাবেলা-র সম্পাদকমণ্ডলীর সভাপতির পিতা ও সম্পাদক-প্রকাশক কাজী আবু জাফরের দাদা কাজী আবুল হোসেন আর নেই

আব্দুল্লাহ আল মামুন।

০৮ ফেব্রুয়ারি ২০২৬, ১১:২২ এএম । আপডেটঃ ০৮ ফেব্রুয়ারি ২০২৬, ১১:৪৯ এএম

ছবি: ফাইল।

দৈনিক সংবাদ সারাবেলা-র সম্পাদকমণ্ডলী সভাপতি কাজী মিজানুর রহমানের পিতা এবং সম্পাদক ও প্রকাশক কাজী আবু জাফরের দাদা আলহাজ্ব কাজী আবুল হোসেন পরলোকগমন করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

আজ রোববার (৮ ফেব্রুয়ারি) ভোর সাড়ে ৪টার দিকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

সংবাদ সারাবেলা পরিবারের শোক

আলহাজ্ব কাজী আবুল হোসেনের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছে সংবাদ সারাবেলা পরিবার। এক শোকবার্তায় প্রতিষ্ঠানের সাংবাদিক, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

শোকবার্তায় বলা হয়, "আমরা একজন অভিভাবককে হারালাম। তার মৃত্যুতে সংবাদ সারাবেলা পরিবার গভীরভাবে মর্মাহত। আল্লাহ তায়ালা তাকে জান্নাতুল ফেরদাউস নসিব করুন।"

দৈনিক  সংবাদ সারাবেলা-র সম্পাদক ও প্রকাশক কাজী আবু জাফর বলেন  "আমার দাদা শুধু আমার অভিভাবকই ছিলেন না, তিনি ছিলেন আমার সবচাইতে প্রিয় মানুষ। তার চলে যাওয়াটা আমার কাছে কোনোভাবেই মেনে নেওয়ার মতো নয়। হৃদয়ের এক বিশাল অংশ জুড়ে যে শূন্যতা তৈরি হয়েছে, তা হয়তো কখনোই পূরণ হবে না।

মহান আল্লাহ তাআলার কাছে বিনম্র ফরিয়াদ তিনি যেন আমার দাদাকে জান্নাতুল ফেরদৌস নসিব করেন এবং তাকে পরপারে সর্বোচ্চ মর্যাদা দান করেন।

আপনাদের সকলের কাছে অনুরোধ, আমার দাদার বিদেহী আত্মার মাগফেরাত কামনায় দোয়া করবেন। আল্লাহ যেন তাকে জান্নাতবাসী করেন। আমিন।"

পারিবারিক সূত্রে জানা গেছে, মরহুমের জানাজা ও দাফন প্রক্রিয়া সম্পন্ন করার জন্য মরদেহ তার গ্রামের বাড়িতে নিয়ে যাওয়া হবে। মরহুমের জানাজার নামাজ আজ বাদ যোহর মোহনপুর খেলার মাঠে অনুষ্ঠিত হবে ।

মরহুম কাজী আবুল হোসেনের মৃত্যুতে বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠনের পক্ষ থেকেও শোক প্রকাশ করা হচ্ছে।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.