বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত চট্টগ্রাম ১৪ সংসদীয় আসনের ধানের শীষ প্রতীকের প্রার্থী আলহাজ্ব জসিম উদ্দিন চৌধুরীর সমর্থনে সাতবাড়ীয়া ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের ৬ নম্বর এলাকায় এক উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
৬ ফেব্রুয়ারি সাতবাড়ীয়া ইউনিয়নের সাবেক সভাপতি মো. জারুল্লার সভাপতিত্বে অনুষ্ঠিত এ উঠান বৈঠকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সদস্য সচিব জনাব লায়ন হেলাল উদ্দিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক মানবিক বিষয়ক সম্পাদক কাজী মিছবাহ উদ্দিন। এছাড়াও উপস্থিত ছিলেন মো. আবু সিদ্দিক, হাবিবুর রহমান, মো. মফিজ, সেলিমসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
বৈঠকে বক্তারা আগামী নির্বাচনে ধানের শীষের বিজয় নিশ্চিত করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।