× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

বিএনপির গলার কাটা শুধু ১১ দলীয় জোট নয়, বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থীরাও

শেখ মিহাদ নবীনগর (ব্রাহ্মণবাড়ীয়া)

০৮ ফেব্রুয়ারি ২০২৬, ১৬:০৫ পিএম

এবারের ত্রয়োদশ জাতীয় নির্বাচনে বিএনপি শুধু ১১ দলীয় জোটের সাথে নয়।তাদের আরো প্রতিদ্বন্দ্বীতা করতে হবে বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থীদের সাথেও।কিছু কিছু আসনে যেমন ১১ দলীয় জোটের প্রার্থীদের আধিপত্য ঠিক তেমনি বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থীদের আধিপত্য রয়েছে বলে শোনা যাচ্ছে। এবার যে দলই ক্ষমতা যাবে তাদের জন্য বড় একটা কঠিন সমস্যা হবে এই বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থীরা।অনেকেরই  ধারণা সরকার গঠন করতে হলে বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থীদের দিকে তাকিয়ে থাকতে হতে পারে।তাই এখনই কৌশল পরিবর্তন করতে হতে পারে বিএনপির। কারন বাংলাদেশের জনগণের চোখে আগামীর প্রধান মন্ত্রী হতে যাচ্ছে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।

তাই বিএনপির উচিত হবে ১১ দলীয় জোটের মত বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থীদের সমীহ করা।অনেকের বিশ্লেষণে ১৪ থেকে ১৫ আস পেতে পারে বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থীরা।যেখানে ওরা ১১ দলীয় জোট ও বিএনপির হেভিওয়েট প্রার্থীদেও নাকানিচুবানি দেওয়ার সম্ভাবনা আছে। এখন দেখার পালা আগামী  ১২ ফেব্রুয়ারী  কি হয়? বিএনপি বা ১১ দলীয় জোট যদি ১৫০ আসনের নিচে আসন পেয়ে থাকে। তখন সরকার গঠন করা সহজ হবে না।তখন সরকার গঠন করার জন্য বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থীদের কে নিজেদের ঘরে বেরাতে হবে।তখন বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থীরা যাদের ঘরে যাবে তারাই আগামীর রাষ্ট্র ক্ষমতায় যাবে বলে ধারণা করা হচ্ছে।


Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.