ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে উৎসবের শহরে পরিণত চায়ের জেলা মৌলভীবাজার শহর। বিএনপি, জামায়াত খেলাফত মজলিস সহ রাজনৈতিক দলগুলোর অংশ নেয়া প্রার্থীরা নিজেদের বাক্সে ভোট টানতে একেবারে শেষ মুহুর্তে বিরামহাীন টানা প্রচার-প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন। দিচ্ছেন কথার ফুলঝুড়ি সহ নানা প্রতিশ্রুতি। দীর্গ প্রচারণা শেষে শক্তিমত্তা জানান দিতে প্রচারণার শেষ মুহুর্তে রেকর্ড সংখ্যক দলীয় নেতাকর্মী ও সাধারণ সমর্থকদের অংশগ্রহণে গণমিছিল কর্মসূচিও পালন করেছেন মৌলভীবাজার-৩ (সদর-রাজনগর) আসনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী এম নাসের রহমান। একই দিনে দাঁড়িপাল্লা প্রতীকের প্র্ার্থী আব্দুল মান্নান এর পক্ষেও ব্যাপক সোডাউন করেছেন নেতাকর্মী ও সমর্থকরা।
সোমবার (৯ ফেব্রুয়ারি) বিকাল ৪টার দিকে শহরের সরকারি উচ্চ বিদ্যালয় মাঠের কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণ থেকে বিএনপি প্রার্থী নাসের রহমান এর নেতৃত্বে কয়েক হাজার নেতাকর্মী ও সমর্থকরা ভোটের মাঠের শেষ প্রচারণায় অংশ নেন। একই দিনে দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী আব্দুল মান্নানও শহরের প্রেসক্লাব চত্বরে হাজারও নেতাকর্মী ও সমর্থক নিয়ে ব্যাপক সোডাউন করেছেন। এসময় দাঁড়িপাল্লার পক্ষে মুর্হমুহু শ্লোগানে মুখর হয়ে উঠে আশপাশ।
প্রচারণা মিছিলে অংশ নিতে ধানের শীষের সমর্থকরা সোমবার দুপুরের পর থেকে সদর উপজেলার ১২টি ইউনিয়ন ও রাজনগর উপজেলার ৮টি ইউনিয়ন থেকে খন্ড খন্ড মিছিলের স্রোত শহরে প্রবেশ করতে শুরু করে। অব্যাহ ওই স্রোত মিলিত হয় শহীদ মিনার প্রাঙ্গণে। বিকাল ৪টার দিকে নিজের ব্যবহৃত খোলা পাজারো জীপে করে গণমিছিলে হাত নেড়ে জনতার অভিনন্দনের জবাব দেন বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী এম নাসের রহমান। এসময় তার সাথে ছিলেন জেলা বিএনপির শীর্ষ নেতারা। মিছিলটি শহর প্রদক্ষিণ করে কুসুমভাগে গিয়ে শেষ হয়। মিছিলে নেতাকর্মী ও সমর্থকদের ‘লাগারে লাগা, ধান লাগা‘ শ্লোগান সহ নানা শ্লোগান দিতে দেখা যায়।
ওদিকে শহর যখন বিএনপি ও জামায়াত প্রার্থীর মিছিল সোডাউনে সড়গরম তখন ভোটের মাঠে ভিন্ন কৌশলে প্রচারণা চালাচ্ছেন জামায়াত নেতৃত্তাধিন খেলাফত মজলিস মনোনীত ১১ দলীয় জোট সমর্থিত প্রার্থী মাওলানা আহমদ বিলাল। এদিন আহমদ বিলাল জেলা শহরের প্রচারণায় অংশ না নিয়ে রাজনগর উপজেলার পশ্চিম কদমহাটা, কদমহাটা, গোবিন্দবাটি, তারাপাশা বাজার, টেংরা বাজার,ইটা চাবাগান বাজার, পানিসাইল,উত্তরভাগ ও মোকামবাজার এলাকায় ব্যাপক গণসংযোগ ও উঠান বৈঠকে অংশ নেন তিনি। ভোটারদের আশ^াস দেন চারলেন সড়ক নির্মাণ ও মনুদী খনন সহ নানা উন্নয়ন প্রতিশ্রুতির।