ছবি: সংবাদ সারাবেলা।
ভোটারের নজর এখন হবিগঞ্জ-৪ সংসদীয় আসনের দিকে। হবিগঞ্জ-৪ আসনে ভোটের মাঠে বিএনপি, বৃহত্তর সুন্নী ঐক্যজোট, জামায়াতসহ ৯ প্রার্থী থাকলেও শেষ মুহূর্তে দ্বিমুখী প্রতিদ্বন্দ্বিতার আভাস মিলছে। বিজয় নিশ্চিত করতে নির্বাচনী প্রচার-প্রচারনার শেষের দিকেও চলছে গণসংযোগ, সভা-সমাবেশ ও শেষ মুহূর্তের জমজমাট প্রচার। তবে শেষ পর্যন্ত জয়-পরাজয়ে নিয়ামক হতে পারে আসনটির সনাতনী ও বাগানের চা-শ্রমিকদের ভোটে।
চুনারুঘাট-মাধবপুর উপজেলায় ২১টি ইউনিয়ন ও দুটি পৌরসভা নিয়ে গঠিত সংসদীয় আসন ২৪২, হবিগঞ্জ-৪।
এ আসনে মোট ভোটার সংখ্যা ৫ লাখ ৪৭ হাজার ৭শত ৪৭ জন। এর মধ্যে চুনারুঘাটে ভোটার আছে ২ লাখ ৬১ হাজার ৮শ ৪০ জন। এ আসনে সনাতনী হিন্দু ভোটারের চেয়ে মুসলিম ভোটারের সংখ্যা বেশি। সংখ্যালঘু সনাতন ধর্মের ভোটার সংখ্যা কম হলে এই আসনটি বরাবরই আওয়ামী লীগের দুর্গ হিসেবে পরিচিত।
এবারের নির্বাচনে বিএনপি থেকে ধানের শীষ প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করছেন দলটির ত্যাগী নেতা বিএনপি মনোনীত প্রার্থী, হবিগঞ্জ জেলা বিএনপির সাবেক সভাপতি ও শিল্পপতি আলহাজ্ব সৈয়দ মোহাম্মদ ফয়সল।
অপরদিকে দেশব্যাপী আলোচিত ইসলামী বক্তা- বৃহত্তর সুন্নী ঐক্যজোটের মোমবাতি প্রতীকের প্রার্থী মাওলানা গিয়াস উদ্দিন তাহেরী। এ ছাড়া খেলাপত মজলিসের কেন্দ্রীয় নেতা ১১ দলীয় জোটের দেয়াল ঘড়ি প্রতীকের প্রার্থী শিল্পপতি ড. আহমদ আব্দুল কাদের, স্বতন্ত্র প্রার্থী হবিগঞ্জ জেলা বিএনপির যুগ্ম আহবায়ক ঘোড়া প্রতীকের প্রার্থী মিজানুর রহমান চৌধুরী (বিদ্রোহী), বাংলাদেশ মুসলিম লীগের হারিকেন প্রতীকের প্রার্থী শাহ মোঃ আল আমিন, জাতীয় সমাজ তান্ত্রিকদল বাসদ এর মই প্রতীকের প্রার্থী মুজিবুর রহমান, বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোটের লাঠি প্রতীকের প্রার্থী রাশেদুল ইসলাম খোকন, (স্বতন্ত্র) ফুটবল প্রতীকের প্রার্থী সালেহ আহমদ সাজন, ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশের আপেল প্রতীকের প্রার্থী রেজাউল মোস্তাফাসহ মোট ৯ জন প্রার্থী প্রতিদ্বন্দিতা করছেন।
ভোটের দিনক্ষণ যতই ঘনিয়ে আসছে ততই যেন বদলে যাচ্ছে ভোটের সমীকরণ। প্রচারের শুরুতে এখানে ধানের শীষ ছিল অনেক এগিয়ে। তবে নানা কারণে সেই হিসাব এখন অনেকটাই বদলে গেছে। সময়ের সঙ্গে-সঙ্গে ধানের শীষ এখন মোমবাতির কঠিন চ্যালেঞ্জের মুখে পড়েছে। বিএনপির ধানের শীষের সঙ্গে বৃহত্তর সুন্নী ঐক্যজোটের মোমবাতির এই ভোটযুদ্ধ এখন তীব্র প্রতিদ্বন্দ্বিতায় রূপ নিয়েছে। তবে শেষ পর্যন্ত জয়-পরাজয়ে মূল ভূমিকা রাখবে সনাতনী ও চা-শ্রমিকের ভোট। অধিকাংশ হিন্দু ও চা-শ্রমিকের ভোট যেদিকে যাবে সেই প্রার্থী বিজয়ী হওয়ার সম্ভাবনা অনেক বেশি বলে সচেতন মহলের ধারণা।
এদিকে এ অঞ্চলের ভোটাররা নির্বাচনী মাঠে যে দাবিগুলো তুলে ধরছেন তার মধ্যে উল্লেখযোগ্য যেমন, রেমা-কালেঙ্গা যাতায়াতে নদীর উপর ব্রীজ নির্মান, রাস্তা-ঘাট নির্মাণ, অভ্যন্তরীণ সড়ক যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন, সুপেয় পানির ব্যবস্থা নিশ্চিতকরণ, স্বাস্থ্যসেবার উন্নয়ন, শিক্ষা ব্যবস্থার উন্নয়ন, চা-বাগান অধ্যুশিত এলাকায় পর্যটন শিল্পের বিকাশ এবং কর্মসংস্থান সৃষ্টিকরণ, দলমত ও সকল ধর্মের মানুষের নিরাপত্তা এবং হয়রানি ও দালালমুক্ত প্রশাসনিক সেবা নিশ্চিতকরণের দাবি জানাচ্ছে তারা। আগামী ১২ ফেব্রুয়ারি যেই নির্বাচিত হবেন এ সকল জনদাবি বাস্তবায়নে তিনি আন্তরিক থাকবেন এমনটাই প্রত্যাশা অবহেলিত এ জনপদের মানুষের।
নির্বাচনের দিন যত ঘনিয়ে আসছে ততই আগ্রহ বাড়ছে সাধারণ ভোটারের মাঝে। হবিগঞ্জে চারটি আসনের মধ্যে হবিগঞ্জ-৪ আসন অতি-গুরুত্বপূর্ণ। দু'ই প্রার্থীর সর্মথকদের মাঝে কথা কাটাকাটি নিয়ে একের পর এক আলোচনা-সমালোচনার জন্ম দেয় ধানের শীষ ও মোমবাতি । গত ২২ জানুয়ারী থেকে নির্বাচনের ডামাডোল বেজে উঠতেই বিভিন্ন দলের নেতাকর্মী ও সমর্থকরা প্রার্থীকে নিয়ে প্রচার-প্রসারে নামেন বিরামহীন। নানা ধরনের ব্যানার সাঁটানো হয় শহরসহ গ্রাম-গঞ্জের আনাচে-কানাচে।
বর্তমানে সৈয়দ মোহাম্মদ ফয়সল (ধানের শীষ) ও মাওলানা গিয়াস উদ্দিন তাহেরীকে (মোমবাতি) নিয়ে এ নির্বাচনে আলোচনা হচ্ছে বেশি। এ আলোচনা পুরো হবিগঞ্জে ছড়িয়ে পড়ে। সমগ্র বাংলাদেশের নজর এখন এ আসনের দিকে। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক দখল করে রেখেছেন ধানের শীষ ও মোমবাতির সমর্থকরা। প্রচারের শেষ পর্যায়ে এসে খেলাফত মজলিসের ড. আহম্মদ আব্দুল কাদেরের পক্ষে মাঠে কাজ করছেন জামায়াতের নেতাকর্মীরা। সবমিলিয়ে হবিগঞ্জের চারটি আসনের মধ্যে হবিগঞ্জ-৪ সংসদীয় আসনে প্রার্থী নিয়ে আগ্রহের কমতি নেই ভোটারের মাঝে।
এদিকে, আওয়ামী ঘরানার ভোটার বিশেষ করে চা শ্রমিক ভোটারদের কাছে টানতে প্রার্থীরা নানা প্রতিশ্রুতি দিয়ে যাচ্ছেন। চা বাগান, পাহাড় ও সীমান্তঘেষা হবিগঞ্জ-৪ আসনের বাগানের ভোটাররা কাকে ভোট দিবেন, সে বিষয় নিয়ে তারা কোনো মুখ খুলতে রাজি নন। এ আসনে ছোট-বড় ২২টি চা বাগান রয়েছে মাধবপুর ও চুনারুঘাটে। এসব বাগানে রয়েছেন ৭০ থেকে ৮০ হাজার ভোটার। ভোটারের অধিকাংশই নৌকার অন্ধভক্ত। তবে প্রার্থীরা নানা কৌশলে শ্রমিকদের ভোটকেন্দ্রমুখী করার জন্য কাজ করছেন এবং চিন্তা-ভাবনা করছেন
সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর
যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220
ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।
© 2026 Sangbad Sarabela All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh
