× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

কুমিল্লায় পুকুরে ডুবিয়ে রাখা আগ্নেয়াস্ত্র উদ্ধার

ডেস্ক রিপোর্ট।

১০ ফেব্রুয়ারি ২০২৬, ১৩:৫৭ পিএম

ছবি: সংগৃহীত।

কুমিল্লা আদর্শ সদর উপজেলার কটকবাজার এলাকায় একটি পুকুর সেঁচে আগ্নেয়াস্ত্র উদ্ধার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)। 

মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) সকাল থেকে কটকবাজার এলাকায় একটি পুকুর সেঁচে এসব অস্ত্র উদ্ধার করা হয়। 

র‍্যাব-১১ সিপিসি-২ এর কোম্পানি অধিনায়ক মেজর সাদমান ইবনে আলম ঢাকা পোস্টকে বিষয়টি নিশ্চিত করে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার ভোর বেলা থেকে র্যাব কটকবাজার গ্রামে এই অভিযান শুরু করা হয়। সেখানে একটি পুকুর সেঁচে বেশ কয়েকটি আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়। অভিযান এখনও চলছে।

তিনি আরও বলেন, ইতোমধ্যে বেশ কয়েকটি পিস্তল-বন্দুক এবং দুইটি বস্তায় মোড়ানো ধারালো অস্ত্র পাওয়া গেছে। ধারণা করছি, সেখানে আরও অস্ত্র আছে। অভিযান শেষ হলে বিস্তারিত জানানো হবে।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.