ফেনী শহরের একাডেমি সড়কে সোমবার (৯ ফেব্রুয়ারি) রাত সাড়ে নয়টায় বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী অধ্যাপক জয়নাল আবেদীন ভিপির ধানের শীষ মার্কার সমর্থনে ফেনী জেলা যুবদলের যুগ্ম আহবায়ক আমজাদ হোসেন সুমনের নির্দেশক্রমে জেলা যুবদলের সদস্য এনামুল হক ও রিয়াদ উল করিম মৃধার নেতৃত্বে নির্বাচনী শেষ মিছিল অনুষ্ঠিত হয়।
স্লোগান ও বাদ্যযন্ত্রের তালে তালে মিছিলটি একাডেমির ফারুক হোটেলের সামনে থেকে শুরু হয়ে রেল গেইট ঘুরে কলাবাগান হয়ে স্টেডিয়ামের সামনে এসে সমাপ্ত হয়।
মিছিলে ৩নং ওয়ার্ড বিএনপির সভাপতি রেজাউল করিম মামুন,সাধারণ সম্পাদক আবুল হাসনাত শিমুল,জেলা যুবদলের সদস্য খোরশেদ আলম হারুন,সদস্য বেলাল হোসেন,সাবেক সদস্য আ ন ম তানিম,সদর উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক মো: ইস্রাফিল,পৌর বিএনপি নেতা সিরাজ উদ্দিন ভূঁইয়া, পৌর যুবদল নেতা আনিসুর রহমান জনি,পৌর সাইবার ইউজার দলের সভাপতি মো: ওমর ফারুক,পৌর যুবনেতা জামাল আহমেদ মজুমদার ভুট্টু, জনি মজুমদার,আমিন উদ্দিন মুন্না,জহির উদ্দিন সোহেল,জিয়াউর রহমান রুমনসহ বিপুল সংখ্যক নেতাকর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।