× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

ধানের শীষে ভোট দিব, ভোট কেন্দ্র পাহারা দিব: ডক্টর ফরিদ

এম, এ সবুর রানা, রামপাল (বাগেরহাট)

১০ ফেব্রুয়ারি ২০২৬, ২০:৪৩ পিএম

বাগেরহাট-৩ আসনের বিএনপি দলীয় সংসদ সদস্য পদপ্রার্থী লায়ন ডক্টর শেখ ফরিদুল ইসলাম বলেন, ১২ তারিখ ভোরে উঠে ভোট কেন্দ্রে যাবেন। সবার আগে ধানের শীষে ভোট দিবেন। ভোট কেন্দ্র পাহারা দিবেন। যাতে আমাদের অর্জনকে কেউ চুরি করতে না পারে। কেউ যেন ভূয়া ভোট দিতে না পারে, কেউ যেন জাল ভোট দিতে না পারে সেদিকে খেয়াল রাখার জন্য অনুরোধ করেন। সোমবার (৯ ফেব্রুয়ারি) বিকাল ৩ টায় উপজেলার ঝনঝনিয়া মাঠে বিশাল জনসভায় নারী-পুরুষ, নেতা-কর্মী ও সাধারণ জনতার উদ্যেশ্যে তিনি এসব কথা বলেন।

উপজেলার সদর ইউনিয়ন বিএনপির সভাপতি শেখ হাফিজুর রহমান তুহিনের সভাপতিত্বে অনুষ্ঠিত নির্বাচনী জনসভায় বক্তব্য দেন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আলতাপ হোসেন বাবু, ফকির শাহাদাৎ হোসেন, সাবেক সদস্য সচিব কাজী জাহিদুল ইসলাম, এ্যাডভোকেট বোরহান খান, সাংগঠনিক সম্পাদক মাসুদুর রহমান পিয়াল, উপজেলা যুবকদের আহবায়ক মল্লিক জিয়াউল হক জিয়া। কেন্দ্রীয় ছাত্রদলের সহ সাধারণ সম্পাদক শারমিন সুলতানা রুমা, সাবেক কেন্দ্রীয় ছাত্রদল নেতা ও সিআইপি মাইনুল ইসলাম সোহান, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব ও বার এট ল এর শিক্ষার্থী মো. রবিউল ইসলাম প্রমুখ। সভায় বক্তারা বলেন, একটি কুচক্রী মহল ধানের শীষের গণজোয়ার দেখে ভোট বানচালের চেষ্টা করছে। তারা ভূয়া সিল ও ভূয়া ব্যালট পেপার ছাপিয়ে জাল ভোট দিবে। আপনারা সজাগ থাকবেন যাতে আমাদের অর্জনকে কেউ চুরি করতে না  পারে। সভায় হাজার হাজার নেতা-কর্মী ও নারী পুরুষ স্বত্বস্পূর্তভাবে অংশ নেন। এতে এলাকায় জনসমুদ্রে পরিণত হয়। 


Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.