× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

নির্বাচনী শেষ প্রচারণায় ধানের শীষের বিশাল গণমিছিল ও জনসভা

মো. ছায়েদ হোসেন, রামগঞ্জ (লক্ষ্মীপুর) প্রতিনিধি:

১০ ফেব্রুয়ারি ২০২৬, ২২:২৫ পিএম

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে শেষ দিনের প্রচারণায় সোমবার বিকেলে ০৪টায়  বিপুল সংখ্যক নেতাকর্মী ও সাধারণ মানুষের অংশগ্রহণে রামগঞ্জে ধানের শীষ প্রতীকের প্রার্থী শাহাদাত হোসেন সেলিমের পক্ষে এক বিশাল গণমিছিল ও জনসভা অনুষ্ঠিত হয়েছে। উক্ত বিশাল গণমিছিল  ‘ভোট দিব কিসে, ধানের শীষে’, ‘এই আসনে প্রার্থী যারা, শাহাদাত হোসেন সেলিম সবার সেরা’, ‘১২ তারিখ সারাদিন, ধানের শীষে ভোট দিন’—এমন নানা স্লোগান দেন।

শেষ দিনের এই গণমিছিল ও জনসভার মাধ্যমে রামগঞ্জে ধানের শীষের প্রার্থী শাহাদাত হোসেন সেলিমের পক্ষে ব্যাপক জনসমর্থনের চিত্র ফুটে উঠেছে বলে দাবি করেন দলীয় নেতারা।


এসময় শাহাদাত হোসেন সেলিম বলেন, সারা দেশের মতো রামগঞ্জেও ধানের শীষের পক্ষে গণজোয়ার সৃষ্টি হয়েছে। ধানের শীষকে বিজয়ী করতে দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে লাখো মানুষ মাঠে নেমেছে। 


শাহাদাত হোসেন সেলিম অভিযোগ করে বলেন, বিগত সময়ে যারা ক্ষমতায় ছিল তারা রামগঞ্জকে মাদক ও সন্ত্রাসের স্বর্গরাজ্যে পরিণত করেছিল এবং শিক্ষা ব্যবস্থাকে ধ্বংসের মুখে ঠেলে দিয়েছিল। আমাকে ভোট দিয়ে জয়যুক্ত করলে রামগঞ্জে উন্নয়নের জোয়ারে ভাসিয়ে দিবো, জিয়াউল হক জিয়া যেভাবে রামগঞ্জের চেহারা পাল্টে দিয়েছেন আমি সেভাবে পাল্টে দিবো।


এসময় তিনি আরও বলেন, আপনাদের মূল্যবান ভোটে যদি আমি রামগঞ্জের এমপি নির্বাচিত হই, তাহলে একটি স্বপ্নের রামগঞ্জ গড়ে তুলবো। শিক্ষা ব্যবস্থাকে আধুনিক ও যুগোপযোগী করে গড়ে তোলা হবে, যাতে ভবিষ্যৎ প্রজন্ম সুশিক্ষায় শিক্ষিত হতে পারে। রামগঞ্জে কোনো সন্ত্রাসী, ভূমিদস্যু ও মাদকের স্থান হবে না।


রামগঞ্জ শিশু পার্ক প্রাঙ্গণে প্রথমে এক বিশাল জনসভা অনুষ্ঠিত হয়। জনসভায় উপজেলা বিএনপির সভাপতি মোজাম্মেল হক মজুরের সভাপতিত্বে এবং পৌর বিএনপির সভাপতি শেখ মোহাম্মদ কামরুজ্জামানের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ধানের শীষের প্রার্থী শাহাদাত হোসেন সেলিম।

জনসভায় বিশেষ অতিথি ও বক্তা হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মনোয়ার হোসেন, সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম পিন্টু, আবুল বাশার চতু, পৌর বিএনপির সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিন পলাশ, বিএনপি নেতা শাহাবুদ্দিন তুর্কি, পৌর সাংগঠনিক সম্পাদক আওরঙ্গজেব বাবলু। গণসংযোগকালে রামগঞ্জ উপজেলা ও পৌর বিএনপি এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।


এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা যুবদলের আহ্বায়ক কবির হোসেন কানন, সদস্য সচিব আব্দুস সাত্তার, পৌর যুবদলের আহ্বায়ক জামাল হোসেন পাটোয়ারী, সদস্য সচিব মিজান ভুঁইয়া, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক জহির রায়হান বাবু, রাকিব হাসানসহ বিএনপি, যুবদল ও ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।


জনসভা শেষে রামগঞ্জ শিশু পার্ক থেকে একটি বিশাল গণমিছিল বের করা হয়। মিছিলটি পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে রামগঞ্জ সরকারি কলেজ মাঠে গিয়ে শেষ হয়। মিছিল চলাকালে ধানের শীষের পক্ষে নানা স্লোগানে মুখরিত হয়ে ওঠে পুরো এলাকা। এতে সাধারণ ভোটারদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ লক্ষ করা যায়।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.