শেরপুর-১ (সদর) আসনে জামায়াত মনোনীত ও ১১ দলীয় জোটের প্রার্থী হাফেজ রাশেদুল ইসলামের সমর্থনে গণমিছিল অনুষ্ঠিত হয়েছে। ৯ ফেব্রুয়ারি সোমবার শহরের পৌর ঈদগাহ মাঠ থেকে ওই গণমিছিল শুরু হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
এর আগে সদর উপজেলার বিভিন্ন স্থান থেকে খণ্ড খণ্ড মিছিল এসে পৌর ঈদগাহ মাঠে জমা হয়। সেখানে জেলা জামায়াতের আমীর মাওলানা হাফিজুর রহমানের সভাপতিত্বে বক্তব্য রাখেন শেরপুর-১ আসনে জামায়াত মনোনীত প্রার্থী হাফেজ রাশেদুল ইসলাম, জেলা এনসিপির আহবায়ক ইঞ্জিনিয়ার মো. লিখন মিয়া, জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য ডা. মো. আনোয়ার হোসেন প্রমুখ।
ওইসময় বক্তারা বলেন, চারদিকে দাঁড়িপাল্লার জোয়ার উঠেছে। ১২ তারিখে আপনারা ভোট কেন্দ্র পাহারা দেবেন। যে পর্যন্ত ফলাফল না হবে, সে পর্যন্ত মাঠ ছাড়বেন না।
গণমিছিলে জেলা জামায়াতসহ সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতা-কর্মী ও সমর্থকবৃন্দ অংশ নেন।