× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

সাতক্ষীরায় ৬০৯ ভোটকেন্দ্রে নির্বাচনি সরঞ্জাম পাঠানো শুরু, কড়া নিরাপত্তা ব্যবস্থা

সোহারাফ হোসেন সৌরভ, সাতক্ষীরা প্রতিনিধি

১১ ফেব্রুয়ারি ২০২৬, ১২:১৯ পিএম

ছবি: সংবাদ সারাবেলা।

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সাতক্ষীরার ৬০৯টি ভোটকেন্দ্রে কড়া নিরাপত্তার মধ্য দিয়ে নির্বাচনি সরঞ্জামাদি পাঠানোর কাজ শুরু করেছে প্রশাসন। মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) সকাল ৯টা থেকে আনুষ্ঠানিকভাবে এ কার্যক্রম শুরু হয়।

সকাল থেকেই সাতক্ষীরা সদর উপজেলা পরিষদসহ সংশ্লিষ্ট বিতরণ কেন্দ্রগুলো থেকে প্রিজাইডিং কর্মকর্তাদের হাতে ব্যালট বাক্স, সিলসহ প্রয়োজনীয় নির্বাচনি সামগ্রী হস্তান্তর করা হচ্ছে। পুলিশ ও আনসার সদস্যদের কঠোর পাহারায় এসব সরঞ্জাম নির্ধারিত ভোটকেন্দ্রে পৌঁছে দেওয়া হচ্ছে।

জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, জেলায় মোট ৬০৯টি ভোটকেন্দ্রের মধ্যে ১৭৯টি কেন্দ্রকে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। এসব কেন্দ্রে যেকোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

সাতক্ষীরা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও সহকারী রিটার্নিং কর্মকর্তা অর্ণব দত্ত জানান, সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করে নির্বাচনি সরঞ্জামাদি কেন্দ্রে কেন্দ্রে পাঠানো হচ্ছে। যেকোনো পরিস্থিতি মোকাবিলায় সেনাবাহিনী, পুলিশ ও আনসারের পাশাপাশি বিজিবি ও র‍্যাব সদস্যরা সার্বক্ষণিক মাঠে সক্রিয় রয়েছেন।

প্রশাসনের পক্ষ থেকে সুষ্ঠু, শান্তিপূর্ণ ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানে সকল ধরনের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে বলে জানানো।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.