× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

হয়রানি ও জিম্মি থেকে বাঁচতে সংবাদ সম্মেলন

দক্ষিণ চট্টগ্রাম প্রতিনিধি:

১১ ফেব্রুয়ারি ২০২৬, ১৩:৪৮ পিএম

এম্প্যায়ার হাইটস কমার্শিয়াল সেন্টারের মালিক পক্ষ কমার্শিয়াল স্পেসের লিফট সার্ভিস অবৈধভাবে বন্ধ করে উদ্দেশ্যমূলকভাবে সিসি ক্যামেরা নষ্ট করে এবং সিঁড়িতে কলাপসিবল গেট লাগিয়ে তালা বদ্ধ করে ভবনের সকল বাসিন্দাদের জন্য মরণ ফাঁদ তৈরি করে সকলের নিরাপত্তা ঝুঁকিতে ফেলার প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন মারকাযুস সুফফাহ একাডেমি চট্টগ্রামের শিক্ষক অভি অভিভাবক ছাত্র-ছাত্রী এম্প্যায়ার হাইটস কমার্শিয়াল সেন্টারের ভাড়াটিয়াবৃন্দ। 

৯ ফেব্রুয়ারি (সোমবার) বিকালে মারকাযুস সুফফাহ একাডেমী চট্টগ্রাম কার্যালয়ে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন মাদ্রাসার পরিচালক মো. আব্দুল্লাহ। এ সময় অভিভাবকরা বলেন, আমাদের ছোট ছোট কোমল মতি বাচ্চারা লিফ্ট ছাড়া ৫ম তলায় সিঁড়ি দিয়ে উঠতে অনেক কষ্ট হয়। তাই যত দ্রুত সম্ভব এর প্রতিকার চাই। ভাড়াটিয়ারা বলেন আমাদের সাথে বলেছেন লিফট ব্যাবহার করা যাবে কিন্তু কিছুদিন আগে থেকে লিফট ব্যাবহার করতে দেয়া হচ্ছে না। লিফট ব্যাবহার না করতে দিলে আমরা চতুর্থ তলায় কিভাবে উঠবো। এম্প্যায়ার হাইটস কমার্শিয়াল সেন্টারের মালিক পক্ষ হতে হয়রানি ও জিম্মি থেকে প্রতিকার ও নিরাপত্তা চেয়ে আমরা মিডিয়ার মাধ্যমে প্রশাসন ও সচেতন মহলের সহযোগিতা কামনা করছি।

সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন সাইফুল ইসলাম, জেড এম রাহাত উল্লাহ, নায়েলা হোসাইন, নূর নাহার বেগমসহ মাদ্রাসার শিক্ষক-শিক্ষিকা ছাত্র-ছাত্রী অভিভাবক ও এম্প্যায়ার হাইটস কমার্শিয়াল সেন্টারের ভাড়াটিয়ারা।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.