কুমিল্লা-২ (হোমনা-তিতাস) সংসদীয় আসনের স্বতন্ত্র প্রার্থী সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার প্রাক্তন এপিএস ও সাবেক সচিব ইঞ্জিনিয়ার এম এ মতিন খান বলেছেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচন অবাদ সুষ্ঠু ও নিরপেক্ষ হবে। কারোর হুমকি ধমকিতে ভয় পাবেন না। ১২ ফেব্রুয়ারী সকালে ভোট দিয়ে ভোট কেন্দ্র পাহারা দিতে হবে। আমি আপনাদের সেবক হতে চাই, কথা দিচ্ছি নির্বাচিত হলে হোমনা তিতাসে সন্ত্রাস দুর্নীতি বন্ধ করে মরহুম এমকে আনোয়ারের অসমাপ্ত কাজ সমাপ্ত করবো। গতকাল সোমবার বিকালে হোমনা আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে নির্বাচনি জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এই সব কথা বলেন।
তিনি আরো বলেন, সরকারের উচ্চ পর্যায়ের লোকজনের সাথে আলোচনা করে জানতে পেরেছি নির্বাচন অবাদ সুষ্ঠু ও নিরপেক্ষ হবে। আইনশৃঙ্খলা বাহিনী সক্রিয় রয়েছে। কেহ কেন্দ্র দখল করতে আসলে পিঠের চামড়া থাকবে না। তবে আমরা আশংকা করছি এবং খবর পাচ্ছি আমার প্রতিপক্ষ ভোট কেন্দ্র দখল করতে মেঘনা থেকে সন্ত্রাসী ভাড়া করছে। আইনশৃঙ্খ বাহিনীকে অনুরোধ করবো বহিরাগতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে। আপনারা কোথাও বহিরাগত লোকজন দেখলে আইণশৃঙ্খলা বাহিনীকে খবর দিবেন।
সাবেক মন্ত্রী ও বিএনপির সাবেক নির্বাহী কমিটির সদস্য মরহুম এমকে আনোয়ার স্যার আমার গুরুও রাজনৈতিক আদর্শ উল্লেখ করে তিনি আরো বলেন, তালা মার্কায় ভোট প্রার্থনা করেন। তিনি বলেন পাঁচ বছরের জন্য তালা মার্কায় ভোট দিয়ে আমাকে আপনাদের সেবক বানান, কথা দিচ্ছি আমি আপনাদের মান সম্মান, ইজ্জত ও জানমালের পাহারা দার হবো। আমি নির্বাচিত হলে সন্ত্রাস দুর্নীতি ও কমিটি বানিজ্য বন্ধ করবো কথা দিলাম। আমি যা বলি তা করি।
নির্বাচনী জনসভায় হোমনা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সাবেক আহবায়ক মো. জহিরুল হক জহর এর সভাপতিত্বে যুবদল নেতা মোখলেছুর রহমান বাবু ও মো. রাফির উপস্থাপনায় বক্তব্য রাখেন তিতাস উপজেলা বিএনপির সাবেক সভাপতি মো. মনিরুল হক তপন ভুইঁয়া, জাহাঙ্গীর নগর বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ডক্টর মো. আমির হোসেন, কুমিল্লা (উত্তর) জেলা কৃষকদলের আহবায়ক মো. মজিবুর রহমান, সাবেক উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ও পৌর কাউন্সিলর মো. রাজ মিয়া, হোমনা উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান মুকবুল হোসেন পাঠান, সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান নাজমা হক, পৌর বিএনপির সাবেক সহ-সভাপতি মো. মজিবুর রহমান, যুগ্ন আহবায়ক হারুন অর রশিদ, বর্তমান চেয়ারম্যান জাহাঙ্গীর আলম মোল্লা, বিআর ডিবির চেয়ারম্যান মো. আক্তার হোসেনসহ হোমনা উপজেলার বিভিন্ন ইউনিয়নের কয়েক হাজার নারী পুরুষ সভায় উপস্থিত ছিলেন।
জনসভাকে ঘিরে হোমনা উপজেলা সদরে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়। দুপুর ২ টা থেকেই সাধারন মানুষ তালা মার্কার শ্লোগান সহ খন্ড খন্ড মিছিল নিয়ে সভাস্থলে আসতে শুরু করেন।