পাবনার ঈশ্বরদীতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের শেষ প্রচারনার অংশ হিসেবে পাবনা-৪ আসনের স্বতন্ত্র প্রার্থী জাকারিয়া পিন্টুর বিশাল জনসভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৯ ফেব্রুয়ারি বিকেল ৫ টার দিকে পৌর শহরের পুরাতন বাস টার্মিনাল চত্বরে এ জনসভা অনুষ্ঠিত হয়। জনসভায় হাজার হাজার নেতাকর্মী ও জনগনের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে মুখরিত ছিল পুরো শহর।
উপজেলা বিএনপির সাবেক সভাপতি শামসুদ্দিন মালিথার সভাপতিত্বে আয়োজিত জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন স্বতন্ত্র প্রার্থী জাকারিয়া পিন্টু।
বক্তব্য তিনি বলেন, বিপুল ভোটবিপ্লবের মাধ্যমে নির্বাচিত হলে ঈশ্বরদী-আটঘরিয়াকে উন্নয়নের রোল মডেল বানিয়ে ফেলবো। এ দুটি উপজেলা বাংলাদেশ নয় এমনও হতে পারে বিশ্বের দরবারে মাথা উঁচু করে দাঁড়াবে।
জাকারিয়া পিন্টুর এমন বক্তব্যে উচ্ছাসিত নেতাকর্মীরা আনন্দ প্রকাশ করে "নারায়ে তাকবীর, আল্লাহুকবার" সহ দলীয় নানা স্লোগান দিয়ে জনসভা মাতিয়ে তুলেন।
জাকারিয়া পিন্টু আরো বলেন, ঈশ্বরদী-আটঘরিয়া আমার দুই চোখের এক চোখ। আর এ দুটি উপজেলার মানুষগুলো আরেক চোখ। যত স্বপ্ন দুই চোখে আছে তা একটি কুচক্রী মহল নস্যাৎ করার অপচেষ্টা চালিয়ে আসছে। দল যাকে ধানের শীষ তুলে দিয়েছে বর্তমানে তার নেতাকর্মীরাই তার কাছে স্বস্তি ও নিরাপদে নেই তবে আমার প্রানের ঈশ্বরদী-আটঘরিয়ার মানুষ তার কাছে কিভাবে নিরাপদে থাকবে।
ধানের শীষের প্রার্থী হাবিবুর রহমান হাবিবের উদ্দেশ্যে তিনি বলেন "১৯৯৬ সালে ধানের শীষে যে আগুন তিনি লাগিয়েছেন তা ১২ ফেব্রুয়ারি মোটরসাইকেল নিভিয়ে দিবে ইনশাআল্লাহ"।
ঈশ্বরদী পৌরসভার সাবেক কাউন্সিলর আনোয়ার হোসেন জনির সঞ্চালনায় এ জনসভায় বিএনপি ও অঙ্গ সংগঠনের শত শত নেতাকর্মী উপস্থিত ছিলেন।
এদিকে মোটরসাইকেল প্রতিকের পক্ষে ভোট প্রার্থনা করে উপজেলার রহিমপুর এলাকায় সন্ধার পর নির্বাচনী সভা ও উঠান বৈঠক করেছে উপজেলা স্বেচ্ছাসেবকদলের সাবেক সদস্য সচিব মেহেদী হাসান। তিনিও ভোটারদের উন্নয়নের নানা প্রতিশ্রুতি দিয়ে ১২ তারিখ বিপুল ভোটে মোটরসাইকেল প্রতিকের জয়লাভ প্রত্যাশা করেন।