× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

সীতাকুণ্ডে অটোরিকশা চালকের গলাকাটা মরদেহ উদ্ধার, এলাকায় চরম আতঙ্ক

মোহাম্মদ জাম‌শেদ আলম, সীতাকুণ্ড প্রতিনিধি

১১ ফেব্রুয়ারি ২০২৬, ১৪:১৫ পিএম

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার ৪ নম্বর মুরাদপুর ইউনিয়নের দেলিপাড়া কিল্লা পুকুরের পাশে এক অটোরিকশা চালকের গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৮টার দিকে স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে। নিহত যুবকের নাম মো. জোবায়েত হোসেন (২৮)। তিনি সীতাকুণ্ড পৌরসভার মৌলভীপাড়ার বাসিন্দা মো. নেছারের ছেলে।

পরিবার ও স্থানীয় সূত্র জানায়, জোবায়েত হোসেন আগে ৮ নম্বর রুটের একটি বাসে হেলপার হিসেবে কাজ করতেন। বর্তমানে তিনি অটোরিকশা চালাতেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, ঘটনাস্থলের পাশে একটি অটোরিকশা পাওয়া গেছে। নিহতের মাথায় ও পি‌ঠে আঘাতের চিহ্ন এবং গলায় ধারালো অস্ত্র দিয়ে জবাই করার আলামত রয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, অজ্ঞাত দুর্বৃত্তরা তাঁকে হত্যা করে মরদেহ সেখানে ফেলে যায়।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে প্রাথমিক তদন্ত শুরু করে। মরদেহটি ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে।

এ বিষয়ে সীতাকুণ্ড থানার ওসি (তদন্ত) মো. আলমগীর হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, হত্যার কারণ ও জড়িতদের শনাক্তে তদন্ত চলছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।


এদিকে নাম প্রকাশে অনিচ্ছুক এক রাজনৈতিক ব্যক্তি বলেন, “আর মাত্র একদিন পর জাতীয় সংসদ নির্বাচন। এমন সময়ে একজন নিরীহ মানুষকে কারা হত্যা করল—তা নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে। এর মাধ্যমে নির্বাচনকে বানচাল করতে আতঙ্ক সৃষ্টির অপচেষ্টা কি না, তা খতিয়ে দেখা জরুরি।”

হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটনে আইনশৃঙ্খলা বাহিনী কাজ করছে বলে জানিয়েছে পুলিশ। ঘটনাটিকে কেন্দ্র করে এলাকায় চরম চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.