কুমিল্লা-২ (হোমনা-তিতাস) আসনে জাতীয় সংসদ নির্বাচনে ভোটের মাঠে ত্রিমুখী লড়াই গড়ে উঠেছে। ধানের শীষের সাংগঠনিক শক্তি, দাঁড়িপাল্লার সুশৃঙ্খল ভোট এবং তালা স্বতন্ত্র আবেদন সবমিলিয়ে ত্রিমুখী জমজমাট যুদ্ধের অপেক্ষায় এই সংসদীয় আসনটি।
এ আসনে মোট ছয়জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করলেও মূল প্রতিদ্বন্দ্বিতা চলছে বিএনপি প্রার্থী অধ্যক্ষ সেলিম ভূইঁয়া, স্বতন্ত্র প্রার্থী সাবেক সচিব ইঞ্জিনিয়ার এম এ মতিন খান এবং জামায়াতে ইসলামের প্রার্থী নাজিম উদ্দিন মোল্লা মধ্যে।
হোমনা ও তিতাস উপজেলা নিয়ে গঠিত এ আসনে রয়েছে একটি পৌরসভা ও ১৮টি ইউনিয়ন। এর মধ্যে হোমনার ১টি পৌরসভা ও ৯ ইউনিয়ন এবং তিতাসের ৯ ইউনিয়নে মোট ভোটার সংখ্যা ৩ লাখ ৬৭ হাজার ৭৭৭ জন। বিএনপির ঘাঁটিতে বিভক্ত বিএনপি বিএনপির ঘাঁটি হিসেবে পরিচিত এ আসনে এবার দলীয় অভ্যন্তরীণ দ্বন্দ্ব প্রকট আকার ধারণ করেছে। বিএনপি ও জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী অন্য উপজেলার বাসিন্দা হওয়ায় শুরু থেকেই স্থানীয় নেতাকর্মীদের মধ্যে তার গ্রহণযোগ্যতা নিয়ে প্রশ্ন দেখা দেয়।
জানা যায়, দলীয় কমিটি গঠনে ত্যাগী নেতাদের উপেক্ষা করায় বিএনপির একটি বড় অংশ প্রকাশ্যে স্বতন্ত্র প্রার্থী ইঞ্জিনিয়ার এম এ মতিন খানের পক্ষে মাঠে কাজ করছে। ইতোমধ্যে দলের বেশ কয়েকজন সাবেক ইউনিয়ন সভাপতি ও সাধারণ সম্পাদক স্বতন্ত্র প্রার্থীর প্রচারণায় সক্রিয় হয়েছেন। এতে বিএনপি প্রার্থীর ভোট ব্যাংকে বড় ধাক্কার আশঙ্কা করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। ২০২৪ সালের উপজেলা পরিষদ নির্বাচনের ফল বিশ্লেষণ করলে দেখা যায় উপজেলা চেয়ারম্যান পদে দুই প্রার্থী আওয়ামীলীগের রেহানা বেগম (৪০২৭৭)ও একে এম সিদ্দিকুর রহমান আবুলে (১৫২৩০) ভোটের ব্যবধান প্রায় ২৫ হাজার।
এ দিকে মহিলা ভাইস চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করেন তিনজন প্রার্থী এর মধ্যে দুইজন আওয়ামী লীগ সমর্থিত এবং একজন বিএনপি সমর্থিত। ফলাফলে দেখা যায়, বিএনপি-সমর্থিত মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী (২১০৪৪) ভোটে নির্বাচিত হয়েছেন। উপজেলা চেয়ারম্যান ও পুরুষ ভাইস চেয়ারম্যান প্রার্থীর ভোট ব্যবধানও ছিল প্রায় সেই অনুপাতে। যদিও বিএনপি তখন আনুষ্ঠানিকভাবে নির্বাচনে অংশ নেয়নি, তবুও সাধারণ ভোটারদের ব্যাপক আগ্রহ নিয়ে অংশগ্রহণ করে। এতে প্রতিয়মান হয় ভোটাররা দল নয়, বরং গ্রহণযোগ্য প্রার্থীকে প্রাধান্য দেন।
রাজনৈতিক বিশ্লেষকদের মতে কুমিল্লা-২ আসনের ভোটাররা এবারও নিরাপদ প্রার্থীকেই বেছে নিতে আগ্রহী। তারা এ আসনে আওয়ামী লীগের প্রার্থী না থাকায় দলটির ভোটাররা এখন মূল নিয়ামক শক্তি হিসাবে কাজ করছে। কেউ বিএনপির দিকে ঝুঁকছেন, কেউ বা স্বতন্ত্র প্রার্থীর দিকে, সব মিলিয়ে ভোটযুদ্ধটি হয়ে উঠেছে অত্যন্ত হাড্ডাহাড্ডি। যে প্রার্থী আওয়ামী লীগের সাধারণ ভোটারদের আস্থা অর্জন করতে পারবেন, তিনিই হাসবেন বিজয়ের হাসি বলে মনে করছেন।
সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর
যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220
ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।
© 2026 Sangbad Sarabela All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh
