পাবনার ঈশ্বরদীতে বিদেশী পিস্তল, ৩ রাউন্ড তাজা কাতুর্জসহ মো. সুমন (২১) নামের এক যুবককে আটক করেছে র্যাব। মঙ্গলবার(১০ ফেব্রুয়ারি)দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১২, সিপিসি-২ পাবনা ক্যাম্পের সদস্যরা ঈশ্বরদীর পাকশী ইউনিয়নের চররূপপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। এই সময় তার নিকট থেকে বিদেশী একটি পিস্তল ও ৩ রাউন্ড তাজা কাতুর্জ উদ্ধার করা হয়।
আটক সুমন উপজেলার দিয়াড় বাঘইল পাটওয়ারিপাড়ার মো. সলিম মিয়ার ছেলে।
র্যাব-১২, সিপিসি-২ পাবনা ক্যাম্পের কম্পানি কমান্ডার লেঃ বিএন ওয়াহিদুজ্জামান জানান, আটক সুমনকে ঈশ্বরদী থানায় সোপর্দ করা হয়েছে।
ঈশ্বরদী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মমিনুজ্জামান জানান, সুমনের বিরুদ্ধে ঈশ্বরদী অস্ত্র মামলা দায়ের করা হয়েছে। আদালতে প্রেরণের বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।