× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

ভোটের আগেই কেন্দ্রের সিসি ক্যামেরা চুরি!

মো.সাইফুল ইসলাম, নীলফামারী প্রতিনিধি

১১ ফেব্রুয়ারি ২০২৬, ১৪:৩২ পিএম

নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে একটি ভোটকেন্দ্রে স্থাপিত সিসি ক্যামেরা চুরির ঘটনা ঘটেছে। এ ঘটনায় নির্বাচনপূর্ব নিরাপত্তা ব্যবস্থা নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে।


মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) সকালে উপজেলার বাহাগিলী ইউনিয়নের নয়ানখাল স্কুল অ্যান্ড কলেজ ভোটকেন্দ্রে গিয়ে সংশ্লিষ্টরা সিসি ক্যামেরা চুরির বিষয়টি জানতে পারেন। তবে ঘটনার সঙ্গে জড়িত কাউকে এখনো শনাক্ত করা সম্ভব হয়নি।


স্থানীয় সূত্রে জানা যায়, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে কয়েকদিন আগে নয়ানখাল স্কুল অ্যান্ড কলেজে ভোটকেন্দ্রের নিরাপত্তা জোরদারে সিসি ক্যামেরা স্থাপন করা হয়। সোমবার বিদ্যালয় ছুটি শেষে শিক্ষকরা প্রতিষ্ঠান ত্যাগ করেন। পরদিন সকালে বিদ্যালয়ে এসে তারা দেখতে পান, ভবনের সামনের অংশে স্থাপিত একটি সিসি ক্যামেরা চুরি হয়ে গেছে।


নয়ানখাল স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ জলিলুর রহমান বলেন, “গতকাল বিদ্যালয় ছুটি হওয়ার পর নিয়ম অনুযায়ী বন্ধ করে সবাই চলে যাই। আজ সকালে এসে দেখি সামনের দিকে স্থাপন করা একটি সিসি ক্যামেরা নেই।”


এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও সহকারী রিটার্নিং কর্মকর্তা তানজিমা আঞ্জুম সোহানিয়া বলেন, “বিষয়টি আমরা অবগত হয়েছি। এখনো কাউকে শনাক্ত করা যায়নি। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।”


নির্বাচনের আগে এমন ঘটনায় ভোটকেন্দ্রের নিরাপত্তা ও পর্যবেক্ষণ ব্যবস্থা আরও জোরদারের দাবি জানিয়েছেন।


Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.