× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

নির্বাচনী সামগ্রী বিতরণ

নাটোর প্রতিনিধি

১১ ফেব্রুয়ারি ২০২৬, ১৪:৫৭ পিএম

রাত পোহালে বহুল আলোচিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন।ইতিমধ্যেই সকল প্রস্তুতি সম্পন্ন করেছে নির্বাচন কমিশন। আজ সকাল থেকে শুরু হয়েছে কেন্দ্রে কেন্দ্রে নির্বাচনী সামগ্রী পাঠানোর কাজ। ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধিদের উপস্থিতিকে সকাল ১১টায় নাটোর সদর উপজেলা পরিষদ হলরুম থেকে নাটোর-২ আসনের নির্বাচনী সরঞ্জাম পাঠানোর কাজ শুরু হয়।

এ আসনের ১৫৬টি কেন্দ্রের পিজাইডিং অফিসারগণ কেন্দ্রের দায়িত্বে থাকা আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতিতে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারি রিটর্নিং অফিসার আরিফ আদনানের কাছ থেকে নির্বাচনী সামগ্রী বুঝে নেন। এসময় ইউরোপীয় ইউনিয়নের ২জন পর্যবেক্ষক বিষয়গুলো পর্যবেক্ষণ করেন।তবে তারা মিডিয়ায় কোন কথা বলেননি। নাটোর জেলার ৪টি আসনে সেনাবাহিনী, বিজিবি, পুলিশ,র‌্যাব আনসার মিলিয়ে ১০ হাজার ১৭১ জন নিরাপত্তার দায়িত্ব পালন করবে। নাটোরের সাতটি উপজেলাতেই সকাল থেকে নির্বাচনের সরঞ্জামাদি বিতরণ শুরু করা হয়। বিতরণের পরপরই সুশৃংখলভাবে এই সরঞ্জামাদি নিয়ে প্রিজাইডিং, সহকারী প্রিজাইডিং ও পোলিং অফিসাররা পুলিশ এবং আনসার বাহিনীর সহায়তায় নিজ নিজ নির্বাচন কেন্দ্রের দিকে রওনা হয়ে যান। নাটোরের কোন ভোট কেন্দ্রই দুর্গম এলাকায় না হওয়ায় স্বাভাবিক প্রক্রিয়াতেই নির্বাচন সরঞ্জাম পৌঁছে যাবে দুপুরের মধ্যেই। ৪টি আসনের সাতটি উপজেলা ৮টি পৌরসভা ৫২ টি ইউনিয়নের ৫৬৬ টি কেন্দ্রে মোট পুরুষ ভোটার-৭৭০৬৮৪ মোট মহিলা ভোটার-৭৭৬৫০৪ সর্বমোট ভোটার ১৫৪৭৩০৬ ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। প্রত্যেকটি ভোটকেন্দ্র সিসি ক্যামেরা দ্বারা নিয়ন্ত্রণ এবং পর্যবেক্ষণ করা হচ্ছে। আইন-শৃঙ্খলা রক্ষার দায়িত্বে ১৩১৪ জন পুলিশ,৪৯ জন RAB, ১০৫০ জনসেনাবাহিনীর সদস্য, ২৮০ জন বিজিবি, ৭৪৭৮ জন আনসার সদস্য সহ মাঠে এনএসআই (NSI) এবং ডিজিএফআই (DGFI)-এর সদস্যরাও নিয়োজিত থাকবেন।

নাটোর জেলায় মোট ৫০টি কেন্দ্রকে অধিক ঝুঁকিপূর্ণ হিসেবে বিবেচনা করা হয়েছে। আগামীকাল সকাল সাড়ে সাতটা থেকে বিকেল সাড়ে চারটা পর্যন্ত বিরতিহীন ভাবে ভোট গ্রহণ করা হবে।


Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.