নাটোরের-৩ সিংড়া আসনে ত্রয়োদশ সংসদ নির্বাচন উপলক্ষে সকল প্রস্তুতি সম্পন্ন করেছে নির্বাচন কমিশন। বুধবার (১১ ফেব্রুয়ারি) সকাল থেকে ১১৮ কেন্দ্রে মালামাল প্রেরণ করা হয়। এর মধ্যে ৩৫ কেন্দ্র ঝুঁকিপুর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। সকল কেন্দ্র সিসিটিভির আওতায় আনা হয়েছে।
নির্বাচন কমিশন সুত্রে জানা গেছে, এবার উপজেলার ১২ টি ইউনিয়ন ও পৌরসভায় ১১৮ টি কেন্দ্রে ও ৬৩১ টি বুথে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।
এর জন্য ১১৮ জন প্রিজাইডিং অফিসার, ৬৩১ জন সহকারী প্রিজাইডিং, ১২৬২ জন পোলিং অফিসার নিয়োগ দেয়া হয়েছে। মোট ৩ লক্ষ ২৬ হাজার ৮৭২ জন ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন। এর মধ্যে ১৬৪০৮৮ জন পুরুষ ও ১৬২৭৮১ জন মহিলা ও ৩ জন হিজরা ভোট দিবেন।
উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ আল রিফাত জানান, নির্বাচন শান্তি পূর্ণ করার লক্ষে সকল প্রস্তুতি সম্পন্ন করেছে নির্বাচন কমিশন ।
ইতোমধ্যে সকল কেন্দ্রে প্রয়োজনীয় মালামাল প্রেরণ করা হয়েছে। তিনি আরো বলেন, ২ প্লাটুন বিজিবি, ১ প্লাটুন আনসার ব্যাটেলিয়ান এবং দেড় শতাধিক সেনাবাহিনী স্ট্রাইকিং ফোর্স হিসেবে নিয়োজিত থাকবে। ১৩ টি পুলিশের মোবাইল টিম এবং ৫ নির্বাহী ম্যাজিস্ট্রেট দায়িত্ব পালন করবেন।