ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য মাদারীপুরে কেন্দ্রে কেন্দ্রে পৌঁছে যাচ্ছে নির্বাচনী মালামাল। বুধবার সকাল থেকে বিভিন্ন উপজেলায় আসেন প্রিজাইডিং কর্মকর্তারা। পরে তাদের হাতে তুলে দেয়া হয় ব্যালট পেপার, কাগজ, কালিসহ বিভিন্ন উপকরণ। পরে আইনশৃঙ্খলা বাহিনীর কড়া নিরাপত্তায় নিয়ে যাওয়া হয় কেন্দ্রে এই মালামাল।
মাদারীপুর-২ আসনের সহকারী রিটানিং কর্মকর্তা ওয়াদিয়া শাবাব জানান, সকাল থেকে পর্যায়ক্রমে সব ভোটকেন্দ্র নির্বাচনী সরঞ্জাম পৌঁছে দেয়া হচ্ছে। নির্বাচন অবাধ ও সুষ্ঠু করতে নেয়া হয়েছে সব ধরনের ব্যবস্থা।
প্রসঙ্গত, মাদারীপুরের তিনটি সংসদীয় আসনে ভোটযুদ্ধে লড়বেন ২৫ প্রার্থী। জেলার ৩৮১টি ভোটকেন্দ্রের মধ্যে ২২৪টি কেন্দ্রই ঝুঁকি পূর্ণ ঘোষণা করেছেন রির্টানিং কর্মকর্তা। এছাড়া বাকি ১৫৭টি ভোটকেন্দ্র সাধারণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। মোট ভোটার ১১ লাখ ৪৮ হাজার ৩২৭ জন। এরমধ্যে পুরুষ ভোটার ৫ লাখ ৯৫ হাজার ৩০৮ জন। ৫ লাখ ৫৩হাজার ৭ জন নারী ভোটার। আর হিজড়া ভোটারের সংখ্যা ১২ জন।
তথ্য বলছে, প্রতিটি ঝুঁকি পূর্ণ ভোটকেন্দ্রে ৩ জন করে অস্ত্রধারী পুলিশ, ৩ জন অ স্ত্রধারী আনসার ও ১০ জন লা ঠিধারী আনসার সদস্য নিয়োজিত থাকবেন। এছাড়া সাধারণ ভোটকেন্দ্রে ২ জন করে অ স্ত্রধারী পুলিশ, ২ জন অ স্ত্রধারী আনসার ও ১১ জন লা ঠিধারী আনসার সদস্য পালন করবেন দায়িত্ব। জেলায় প্রায় ৬০০ সেনাবাহিনী টহল ও নির্বাচন সুষ্ঠু করতে কাজ করেছেন। প্রতিটি উপজেলায় একশো করে বাংলাদেশে সেনাবাহিনী থাকবেন নির্বাচনী মাঠে। এরমধ্যে সদর উপজেলায় থাকবেন ২০০ সেনা সদস্য। এছাড়া ৬ প্লাটুন বিজিবি, অর্ধশত র্যাব সদস্যও দায়িত্ব পালন করবেন ভোট সুষ্ঠু হওয়ার লক্ষ্যে। ২৪ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট-এর মধ্যে মাদারীপুর-১ আসনে ৭ জন, মাদারীপুর-২ আসনে ৭ ও মাদারীপুর-৩ আসনে ১০ জন। এছাড়া জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটও থাকবেন এই দায়িত্ব পালনে।