চন্দনাইশ উপজেলার মৌলভির দোকান এলাকায় ড্রেইনে পড়ে থাকা অবস্থায় ১ ব্যক্তিকে উদ্ধার করেস স্থানীয়রা।
১০ ফেব্রুয়ারি দুপুরে উপজেলার মৌলভির দোকান এলাকার ড্রেইনে খাগরিয়ার ভারসাম্যহীন আবদুল গফুর (৪০) কে অজ্ঞান অবস্থায় উদ্ধার করে দোহাজারী স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। স্থানীয় হাইস চালক মো. মুছা বলেছেন, স্থানীয়রা আবদুল গফুরকে ড্রেনে পড়ে থাকতে দেখে উদ্ধার করে দোহাজারী স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। পরে স্থানীয়রা আবদুল গফুরকে চিহ্নিত করে তার বাড়িতে খরব দিলে স্বজনেরা পাসপাতাল থেকে আবদুল গফুরের লাশ শনাক্ত করে পুলিশের নিকট থেকে নিয়ে যায়। পরিবারের সদ্যসরা বলেছেন, তিনি দীর্ঘদিন ধরে মানসিক প্রতিবন্ধি ছিলেন।