× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

নিচ্ছিদ্র নিরাপত্তায় মৌলভীবাজারের কেন্দ্রে কেন্দ্রে পৌঁছে গেছে ব্যালট বক্সসহ ভোটের সরঞ্জাম

মোঃ আব্দুল কাইয়ুম, মৌলভীবাজার

১১ ফেব্রুয়ারি ২০২৬, ২১:০৭ পিএম

রাত পোহালেই দেশে অনুষ্ঠিত হতে যাচ্ছে বহুকাঙ্ক্ষিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট। ইতিমধ্যে সংসদ নির্বাচনে শান্তিপূর্ণ ভোট গ্রহণ ও গণভোট আয়োজন নিশ্চিতে প্রশাসন ও ইসির তরফে সবধরনের প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। 

সবশেষ জেলার ৪টি সংসদীয় আসনের মোট ৫৫৪টি ভোটকেন্দ্রের জন্য বিতরণ করা হয়েছে ব্যালট পেপার, ব্যালট বক্সসহ ভোটগ্রহণের প্রয়োজনীয় সব সরঞ্জাম।

বুধবার (১১ ফেব্রুয়ারি) মৌলভীবাজার সদর উপজেলা প্রাঙ্গণে সকাল থেকে শুরু হয়ে বিকেল পর্যন্ত জেলা প্রশাসনের তত্ত্বাবধানে নির্ধারিত বিতরণ কেন্দ্রগুলোতে দ্বায়িত্বপ্রাপ্ত প্রিজাইডিং কর্মকর্তাদের মাঝে এসব সরঞ্জাম হস্তান্তর করা হয়।

এছাড়াও জেলার রাজনগর, কুলাউড়া, বড়লেখা, জুড়ী, কমলগঞ্জ ও শ্রীমঙ্গল উপজেলায় ভোট কেন্দ্র গুলোতে ব্যালট পেপার ও ব্যালট বক্স সহ ভোট গ্রহণের সব সরঞ্জাম হস্তান্তর করা হয়েছে বলে জেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয় নিশ্চিত করেছে।

সেনা-পুলিশ সহ আইনশৃঙ্খলা বাহিনীর কঠোর নিরাপত্তা ব্যবস্থার মধ্য দিয়ে ব্যালট পেপার, সিল, স্ট্যাম্প প্যাড, ফলাফল শিট ও ভোটার তালিকাসহ প্রয়োজনীয় সব উপকরণ বুঝিয়ে দেওয়া হয়।

জেলা নির্বাচন কর্মকর্তা গোলাম মোস্তফা জানান, কেন্দ্র গুলোতে ব্যালট পেপার, ব্যালট বক্স সহ প্রয়োজনীয় সরঞ্জাম পাঠানো হয়েছে। এছাড়াও সুষ্ঠু নির্বাচন সম্পন্নে ইতিমধ্যে সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। 

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.