× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

ভোটকেন্দ্রে প্রভাব বিস্তারের অভিযোগে যুবদল নেতাকে পুলিশ হেফাজতে

১২ ফেব্রুয়ারি ২০২৬, ১১:৪৭ এএম

ছবি: সংগৃহীত।

কুষ্টিয়ায় ভোটকেন্দ্রের বাইরে প্রভাব বিস্তারের অভিযোগে জেলা যুবদলের সাবেক প্রধান সমন্বয়ক আব্দুল মাজেদকে ১২ ঘণ্টার জন্য পুলিশ হেফাজতে রাখা হয়েছে।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারী) সকাল সাড়ে ৯টার দিকে সদর উপজেলার কপুরহাট সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রের বাইরে তাকে হেফাজতে নেয় পুলিশ। তবে তার বিরুদ্ধে আনা অভিযোগের কোনো প্রমাণ এখনো পাওয়া যায়নি।

কুষ্টিয়া জেলা রিটার্নিং কর্মকর্তা ইকবাল হোসেন জানিয়েছে, তার বিরুদ্ধে কিছু অভিযোগ এসেছে, যা খতিয়ে দেখা হচ্ছে। তাকে থানায় নেওয়া হয়নি। ভোটকেন্দ্রের পাশেই ১২ ঘণ্টার জন্য পুলিশ হেফাজতে রাখা হয়েছে। এ ঘটনার পর ওই ভোট কেন্দ্রের পাশে আব্দুল মাজেদের কর্মী-সমর্থকেরা জড়ো হন। এরআগে ওই এলাকায় একটি সংঘর্ষের ঘটনা ঘটলেও কেউ গুরুতর আহত হননি। স্থানীয়দের দাবি,একজনের অভিযোগের ভিত্তিতে রিটার্নিং কর্মকর্তা ঘটনাস্থলে যান এবং আব্দুল মাজেদকে ১২ ঘণ্টার জন্য পুলিশ হেফাজতে নেয়

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.