রাজশাহী-৫ (পুঠিয়া-দুর্গাপুর) আসনের দুর্গাপুরে ধানের শীষ প্রতীকের প্রার্থী অধ্যাপক নজরুল ইসলাম ও স্বতন্ত্র প্রার্থী ফুটবল প্রতীকের রেজাউল করিমের সমর্থকদের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটেছে, যা এক পর্যায়ে সংঘর্ষে রূপ নেয়। এ আসনে প্রতিদ্বন্দ্বী প্রাথীর সংখ্যা ৭ জন। তারা হলেন ধানের শীষ প্রতিকে নজরুল ইসলাম, দাঁড়িপাল্লা প্রতিকে মনজুর রহমান, একতারা প্রতিকে মো. আলতাব হোসেন মোল্লা, ঘোড়া প্রতিকে মো. ইসফা খায়রুল হক, মোটর সাইকেল প্রতিকে মো. রায়হান কাওসার, হাতপাখা প্রতিকে মো. রুহুল আমিন, ফুটবল প্রতিকে রেজাউল করিম। রাজশাহী-৫ (পুঠিয়া-দুর্গাপুর) আসনে মোট ভোটার ৩,৫৩,১৭৪ জন। এরমধ্যে পুরুষ ভোটার রয়েছে ১,৭৬,৬৭০ জন; নারী ভেটার ১,৭৬,৪৯৯ জন আর হিজড়া ভোটার রয়েছে ৫ জন।