× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

ভোটকেন্দ্রে ভুয়া নারী পুলিশ সদস্য আটক

মো. শরিফুল ইসলাম, লালমনিরহাট:

১২ ফেব্রুয়ারি ২০২৬, ১২:১৫ পিএম

লালমনিরহাটের আদিতমারী উপজেলায় একটি ভোটকেন্দ্রে পুলিশ পরিচয়ে প্রবেশের সময় এক ভুয়া নারী পুলিশ সদস্যকে আটক করা হয়েছে। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১১টার দিকে উপজেলার সরকারি জিএস মডেল স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে এ ঘটনা ঘটে।

জানা যায়, নির্বাচনী ডিউটির সময় পুলিশের পোশাক পরিহিত ওই নারী কেন্দ্রের ভেতরে ঢোকার চেষ্টা করলে দায়িত্বরত সদস্যদের সন্দেহ হয়। জিজ্ঞাসাবাদে অসংলগ্ন বক্তব্য দিলে তাকে আটক করে পুলিশ হেফাজতে নেওয়া হয়। তিনি একেক সময় একেক নাম-পরিচয় দেওয়ায় তার প্রকৃত পরিচয় নিশ্চিত করা যায়নি।

আদিতমারী থানার ওসি নাজমুল ইসলাম জানান, আটক নারী মানসিকভাবে কিছুটা বিকারগ্রস্ত হতে পারেন বলে ধারণা করা হচ্ছে। তার পরিচয় যাচাইয়ের কাজ চলছে।

ঘটনার পর কেন্দ্রের নিরাপত্তা জোরদার করা হয়েছে। তবে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে এবং ভোটগ্রহণ চলমান রয়েছে।


Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.