নাটোরে সুন্দর এবং উৎসবমুখর পরিবেশে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট গ্রহণ এবং গণভোট শুরু হয়েছে। আজ সকাল সাড়ে ৭টায় এই ভোট গ্রহণ শুরু হয়। চলবে বিরহীন ভাবে বিকেল সাড়ে চারটা পর্যন্ত। নাটোর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে সকাল ৮টায় ভোট প্রদান করেন বিএনপি মনোনীত প্রার্থী কেন্দ্রীয় বিএনপি নেতা এডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু। নাটোরের ৪টি আসনে সাতটি উপজেলার ৮টি পৌরসভা ৫২ টি ইউনিয়নের ২৬৬ টি কেন্দ্রে এই ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। এই আসনগুলোতে বিএনপি, জামায়াতে ইসলামী, ইসলামী আন্দোলন, জাতীয় পার্টি, গণসংহতি এবং স্বতন্ত্র প্রার্থী মিলিয়ে ২৭ জন প্রার্থী ভোটের লড়াইয়ে অবতীর্ণ হয়েছেন।
নাটোর জেলার ৪টি আসনে সেনাবাহিনী, বিজিবি, পুলিশ,র্যাব আনসার মিলিয়ে ১০ হাজার ১৭১ জন নিরাপত্তার দায়িত্ব পালন করবে। ৪টি আসনের সাতটি উপজেলা ৮টি পৌরসভা ৫২ টি ইউনিয়নের ৫৬৬ টি কেন্দ্রে মোট পুরুষ ভোটার-৭৭০৬৮৪ মোট মহিলা ভোটার-৭৭৬৫০৪ সর্বমোট ভোটার ১৫৪৭৩০৬ ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। প্রত্যেকটি ভোটকেন্দ্র সিসি ক্যামেরা দ্বারা নিয়ন্ত্রণ এবং পর্যবেক্ষণ করা হচ্ছে। আইন-শৃঙ্খলা রক্ষার দায়িত্বে ১৩১৪ জন পুলিশ,৪৯ জন র্যাব, ১০৫০ জনসেনাবাহিনীর সদস্য ২৮০ জন বিজিবি, ৭৪৭৮ জন আনসার সদস্য সহ মাঠে এনএসআই এবং ডিজিএফআই এর সদস্যরাও নিয়োজিত থাকবেন।
নাটোর জেলায় মোট ৫০টি কেন্দ্রকে অধিক ঝুঁকিপূর্ণ হিসেবে বিবেচনা করা হয়েছে।
আগামীকাল সকাল সাড়ে সাতটা থেকে বিকেল সাড়ে চারটা পর্যন্ত বিরতিহীন ভাবে ভোট গ্রহণ করা হবে।