× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

১৭বছর পর উৎসব মুখর পরিবেশে ভোট হচ্ছে: সাঈদ সোহরাব

মির্জাপুর(টাঙ্গাইল) প্রতিনিধি

১২ ফেব্রুয়ারি ২০২৬, ১৫:৪৮ পিএম

টাঙ্গাইলের মির্জাপুরে ভোট দিলেন  কেন্দ্রীয় বিএনপি'র নির্বাহী কমিটির সহ-সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক সাইদুর রহমান সাঈদ সোরহাব। সাঈদ সোহরাব বলেন, ১৭ বছর পর উৎসব মুখর পরিবেশে ভোটাররা ভোট দিচ্ছে। আমরা মির্জাপুরবাসী ধানের শীষ কে বিজয়ী করে তারেক রহমানকে এই আসনটি  উপহার দিব। 

আজ বৃহস্পতিবার ত্রয়োদশ সংসদ নির্বাচনে টাঙ্গাইলের মির্জাপুরে ১২৬ কেন্দ্রে ভোট গ্রহণ শুরু হয়েছে। সহকারি রিটার্নিং অফিসার সুরাইয়া ইয়াসমিন জানিয়েছেন নিচ্ছিদ্র নিরাপত্তার মধ্যে ভোট গ্রহণ হচ্ছে। এখন পর্যন্ত নির্বাচনের পরিবেশ ভাল রয়েছে। স্টাইকিং ফোর্স কাজ করছেন।


উপজেলার বেশ কয়েকটি কেন্দ্রে খোঁজ নিয়ে দেখা গেছে ভোটারগন লাইনে দাড়িয়ে সু-শৃঙ্খল পরিবেশে ভোট দিচ্ছেন।  টাঙ্গাইল-০৭ মির্জাপুর আসনের বিএনপির জাতীয় নির্বাহী কমিটির শিশু বিষয়ক সম্পাদক ও সাবেক দুই বারের এমপি আবুল কালাম আজাদ সিদ্দিকী (ধানের শীষ), বাংলাদেশ জামায়াতে ইসলামীর টাঙ্গাইল জেলা ও কেন্দ্রীয় নেতা আব্দুল্লাহ এবনে আবুল হোসেন (দাড়ি পাল্লা) এবং বাংলাদেশ রিপাবলিকান পার্টির মো. তোফাজ্জল হোসেন (হাতী)তারা নিজ নিজ কেন্দ্রে ভোট প্রদান করেছেন।



উল্লেখ্য যে, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে টাঙ্গাইল -৭ আসনে মোট ভোটার ৩ লাখ ৭৫ হাজার ৪৩৭ জন।এতে পুরুষ ভোটার ১ লাখ ৮৮ হাজার ৮৭১ জন ও নারী ়ভোটার ১ লাখ ৮৬ হাজার ৫৬০ জন। তৃতীয়  লিঙ্গ ৬ জন। 


Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.