দিনাজপুরের ফুলবাড়ীতে উৎসবমুখর পরিবেশে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহণ চলছে। আজ বৃহস্পতিবার (১২ ফেব্রæয়ারি) দীর্ঘ দেড় দশকের বেশি সময় পর একটি অংশগ্রহণমূলক নির্বাচনে ভোট দিতে পেরে সাধারণ ভোটারদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা গেছে। সকাল সাড়ে ৭টা থেকে শুরু হওয়া এই ভোট গ্রহণ চলবে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত।
সকাল সাড়ে সাতটা থেকে জেলার প্রতিটি কেন্দ্রে আনুষ্ঠানিকভাবে ভোট গ্রহণ শুরু হয়। সকাল থেকেই পৌর এলাকার কেন্দ্রগুলোতে ভোটারদের উপস্থিতি কম থাকলেও বেলার বাড়ার সঙ্গে সঙ্গে ভিড় বাড়ছে চোখে পড়ার মতো। শীত আর কুয়াশা উপেক্ষা করে ভোরেই লাইনে দাঁড়িয়েছেন অনেকে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে এই সারি আরও দীর্ঘ হয়ে কেন্দ্র ছাড়িয়ে পাশের সড়ক পর্যন্ত পৌঁছেছে।
দিনাজপুর-৫ (ফুলবাড়ী-পার্বতীপুর) নির্বাচনী আসনের ফুলবাড়ী উপজেলার বিভিন্ন ভোট কেন্দ্র ঘুরে দেখা গেছে, নারী ও নতুন ভোটারদের উপস্থিতি আগের চেয়ে বেশি। সকাল টার দিকে এ আসনের বিএনপি’র মনোনিত ধানের শীষ প্রতীকের প্রার্থী ব্যারিষ্টার একেএম কামরুজ্জামান জামান ফুলবাড়ী মহিলা ডিগ্রি কলেজ ভোট কেন্দ্রে ভোট প্রদান করেন।
তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় ব্যারিষ্টার একেএম কামরুজ্জামান জামান বলেন, দীর্ঘ ১৬-১৭ বছর পর প্রথম ভোট দিলাম। খুবই ভালো লাগছে, আমি নিজেও অত্যন্ত আনন্দিত। আওয়ামী লীগের আমলে ভোট দেওয়ার সৌভাগ্য হয়নি। আমার বিশ্বাস, বাংলাদেশের মানুষ ঈদের মতো এই দিনটিকে উদযাপন করবে।
নতুন ভোটারদের মধ্যে ব্যাপক উৎসাহ দেখা যাচ্ছে উল্লেখ করে তিনি আরও বলেন, উপজেলা প্রশাসন অত্যন্ত আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালন করছে। জয়ের আশাবাদ ব্যক্ত করে ব্যারিষ্টার একেএম কামরুজ্জামান জামান বলেন, নির্বাচিত হলে জনগণের ভাগ্যোন্নয়নের জন্য নিজেকে উৎস্বর্গ করবো।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, দিনাজপুর-৫ (ফুলবাড়ী-পার্বতীপুর) আসনে এবার প্রতিদ্ব›িদ্বতা করছেন বিএনপি’র ব্যারিষ্টার একেএম কামরুজ্জামান (ধানের শীষ), ১১দলীয় জোটের সমর্থিত ও এনসিপি মনোনিত প্রার্থী ডা. আব্দুল আহাদ (শাপলা কলি), জাতীয় পার্টির প্রার্থী কাজী আব্দুল গফুর (লাঙ্গল), বিএনপি’র কেন্দ্রীয় নির্বাহী সদস্য বর্তমানে বহিস্কৃত স্বতন্ত্র প্রার্থী এজেডএম রেজওয়ানুল হক (তালা), পার্বতীপুর উপজেলা বিএনপি’র সদস্য স্বতন্ত্র প্রার্থী এসএম জাকারিয়া বাচ্চু (কলস), স্বতন্ত্র প্রার্থী অ্যাডভোকেট যজরত আলী বেলাল (হরিণ) ও স্বতন্ত্র প্রার্থী মো. রোস্তম আলী (মোটরসাইকেল)।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও সহকারী রিটার্নিং কর্মকর্তার আহমেদ হাছান বলেন, ফুলবাড়ী উপজেলায় ৫২টি ভোট কেন্দ্রের মাধ্যমে ভোট গ্রহণ করা হচ্ছে। উপজেলায় মোট ভোটার সংখ্যা ১ লাখ ৫৮ হাজার ৪৫৪ জন। এরমধ্যে পুরুষ ৭৮ হাজার ৯৪৪ জন, মহিলা ৭৯ হাজার ৫০৯ জন এবং তৃতীয় লিঙ্গের ভোটর ১ জন রয়েছেন। নির্বাচন সুষ্ঠু রাখতে মাঠে কাজ করছে সেনাবাহিনী, বিজিবি, পুলিশ ও আনসার সদস্যরা। এছাড়াও স্ট্রাইকিং ফোর্স হিসেবে পুলিশের মোবাইল টিম টহল দিচ্ছে এবং নির্বাহী ম্যাজিস্ট্রেটরা সার্বক্ষণিক দায়িত্ব পালন করছেন। বিকেল সাড়ে চারটা পর্যন্ত নিরবচ্ছিন্নভাবে ভোট গ্রহণ চলবে।
সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর
যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220
ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।
© 2026 Sangbad Sarabela All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh
