× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

ব্যালট ছিনাতাই: ৩ বছরের কারাদন্ড

জয়ন্ত দে,শেরপুর প্রতিনিধি:

১২ ফেব্রুয়ারি ২০২৬, ১৬:১৯ পিএম

শেরপুরে ব্যালট ছিনতাইয়ের দায়ে মাসুদ মিয়া নামের এক যুবককে ৩ বছরের সশ্রম কারাদন্ড ও ৫ হাজার টাকা জরিমানা করে ভ্রাম্যমাণ আদালত। একইসাথে লাঙ্গল প্রতীকের এজেন্ট মো. বেলাল হোসেনকে নির্বাচনী আচরন বিধি লঙ্ঘন করার দায়ে দুই হাজার টাকা জরিমানা করা হয়।


বৃহস্পতিবার দুপুরে শেরপুর সদর উপজেলার চরমোচারিয়ার নলবাইদ দক্ষিণ সরকারী প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রে এ ঘটনা ঘটে।


ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানাযায়, বৃহস্পতিবার বেলা ১১ টার দিকে শেরপুর-১ আসনের চরমোচারিয়া ইউনিয়নের নলবাইদ দক্ষিণ সরকারী প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রে ১৫ থেকে ১৬ জন বিএনপির নেতাকর্মী কেন্দ্র দখল করে প্রতিপক্ষের এজেন্টদের বের করে দেন। এরপর অবৈধভাবে ভোট দেয়া শুরু করেন এবং ধানের শীষ প্রতীক সম্বলিত অবৈধ সিল মারা ২৬ টি ব্যালট পেপার নির্ধারিত বক্সে ফেলেন। এছাড়াও গনভোট ও প্রতীক সম্বলিত ০২টি ব্যালট পেপারের বই নিয়ে যায়। পরবর্তীতে দায়িত্ব প্রাপ্ত ম্যাজিস্ট্রেট ও পরিকল্পনা কমিশনের সহকারী সচিব শিবরাজ চৌধুরী, সেনাবাহিনীর টহল টিম ও আইনশৃঙ্খলা বাহিনীর অন্যান্য সদস্যরা দ্রুত কেন্দ্রে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। এসময় স্থানীয় মাসুদ মিয়াকে ঘটনাস্থল থেকে আটক করে ছিনতাই হওয়া ব্যালট পেপার পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করেন। সিসিটিভ ফুটেজ পর্যালোচনায় ছিনিয়ে নেওয়া দুইটি ব্যালট পেপারের বই ও বক্সে রাখা ২৬ টি ব্যালট পেপার বাতিল করা হয়।


পরবর্তীতে সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো. হাসান ভুঁইয়া ব্যালট ছিনতাইয়ের অভিযোগে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে মাসুদ মিয়াকে ৩ বছরের সশ্রম কারাদন্ড ও ৫ হাজার টাকা জরিমানা করেন। আর লাঙ্গল প্রতীকের এজেন্ট বেলাল হোসেনকে নির্বাচনী আচরন বিধি লঙ্ঘন করার দায়ে দুই হাজার টাকা জরিমানা করা হয়।


Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.