× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

মির্জাপুরে শান্তিপূর্ণভাবে ভোট চললেও ভোটার উপস্থিতি কম

মির্জাপুর (টাঙ্গাইল) সংবাদদাতা

১২ ফেব্রুয়ারি ২০২৬, ১৬:২৪ পিএম

টাঙ্গাইল ০৭ আসনের কয়েকটি ভোটকেন্দ্র ঘুরে দেখা গেছে, শান্তিপূর্ণ ও সুস্থ পরিবেশে ভোটগ্রহণ চলছে এবং আইনশৃঙ্খলা বাহিনীও যথেষ্ট তৎপর অবস্থায় রয়েছে। কিন্তু ভোটার উপস্থিতি খুবই কম।

আজ সকালে  আলহাজ শফিউদ্দিন সরকারী প্রাথমিক বিদ্যালয়, দেওহাটা আলহাজ্ব জুনাব আলী উচ্চ বিদ্যালয়, নবাব স্যার আব্দুল গনি উচ্চ বিদ্যালয়ে ভোটার উপস্থিতি খুবই কম  ।  


ঢাকার একটি ভোটকেন্দ্রের অভ্যন্তরের চিত্র

এগুলো কেন্দ্রে  গিয়ে দেখা গেছে, দুই ঘণ্টা পরেও ভোটার উপস্থিতি কম। আল্লাহজ্ব শফিউদ্দিন মিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে  নারীদের কেদ্রে তিন ঘণ্টায় ভোট পড়েছে১০ শতাংশ। পুরুষদের ভোট পড়েছে নয়১২ শতাংশ। অন্যগুলোর কোনোটিতে চার, কোনো কোনোটিতে তিন ঘণ্টায় ১০ শতাংশঙ্করে ভোট পড়েছে। ভোটের কোনো দীর্ঘ লাইন চোখে পড়েনি।


প্রিজাইডিং অফিসাররা বলছেন, বেলা বাড়ার সাথে সাথে ভোটার উপস্থিতিও বাড়তে পারে।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.