× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

জাল ভোট দেয়ার চেষ্টা করায় নারীর দুই বছ‌রের কারাদন্ড

মো. মোস্তা‌ফিজুর রহমান রিপন, নলছিটি (ঝালকাঠি) প্রতি‌নি‌ধি

১২ ফেব্রুয়ারি ২০২৬, ১৭:০০ পিএম

ঝালকাঠির নলছিটিতে জাল ভোট দেয়ার চেষ্টা করায় ভ্রাম্যমাণ আদালতে ছাবিনা বেগম (৩৪) নামের এক নারীকে দুই বছর সশ্রম কারাদণ্ড ও ৫ হাজার টাকা অর্থদন্ড দেয়া হয়েছে। 


আজ বৃহস্প‌তিবার (১২ ফেব্রুয়া‌রি) বিকেল চারটায় নলছিটি উপজেলার দপদপিয়া ইউনিয়নের ভরতকাঠি সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে এ ঘটনা ঘটে।


দন্ডপ্রাপ্ত ছাবিনা বেগম ওই এলাকার শুকুর আলী হাওলাদারের মেয়ে। তিনি অত্র কেন্দ্রের ভোটার ছিলেন। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট (যুগ্ম জেলা জজ, ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনাল, ঝালকাঠি) মুক্তা রানী।


তিনি জানান, ওই নারী ভরতকাঠি সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট দিতে গেলে দায়িত্বপ্রাপ্তদের সন্দেহ হলে তাকে আটক করা হয়। পরবর্তীতে আরপিও এর ৭৪(৫) ধারা অনুযায়ী তাকে ২ বছরের সশ্রম কারাদণ্ড এবং ৫০০০ টাকা অর্থদণ্ড অনাদায়ে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে। 


Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.