× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

ঝিনাইদহ ১ আসনে বে-সরকারীভাবে বিজয়ী বিএনপি প্রার্থী আসাদুজ্জামান

ঝিনাইদহ প্রতিনিধি:

১২ ফেব্রুয়ারি ২০২৬, ২১:৪৫ পিএম

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঝিনাইদহ ১  (শৈলকুপা) আসনে বিএনপি মনোনিত প্রার্থী সাবেক অ্যাটর্নি জেনারেল মো: আসাদুজ্জামান বে-সরকারী ফলাফলে বিজয়ী হয়েছেন।

এই আসনে মোট কেন্দ্র ১১৭টি। এ উপজেলায় ভোটার রয়েছে ৩ লক্ষ ২৫ হাজার ২শত ৭৮ জন। প্রাপ্ত ফলাফলে ধানের শীষ প্রতিকের প্রার্থী মো: আসাদুজ্জামান পেয়েছেন ১ লক্ষ ৭১ হাজার ৫৯৮ ভোট। এর বিপরিতে জামায়াতে ইসলাম দাড়িপাল্লা প্রতিকের প্রার্থী আবু ছালেহ মো: মতিউর রহমান পেয়েছেন ৫৫ হাজার ৫৭৭ ভোট। ধানের শীষের প্রার্থী মো. আসাদুজ্জামান বেসরকারি ফলাফলে ১ লক্ষ ১৬ হাজার ২১ ভোটে বিজয়ী হয়েছেন।

প্রসঙ্গত,এই আসনে বিভিন্ন দল থেকে মোট ৫জন প্রার্থী ভোটযুদ্ধে অংশ নেয়।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.