× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

পটুয়াখালীর চার আসনে বিজয়ী প্রার্থীদের নাম ঘোষণা

পটুয়াখালী, প্রতিনিধি:

১২ ফেব্রুয়ারি ২০২৬, ২২:০৬ পিএম

ছবি: সংগৃহীত।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট–২০২৬ উপলক্ষে পটুয়াখালীর চারটি সংসদীয় আসনে উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে। শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ শেষে বেসরকারিভাবে বিজয়ীদের নাম ঘোষণা করা হয়েছে।

পটুয়াখালী-১ (মির্জাগঞ্জ ও পটুয়াখালী সদর আংশিক)

এ আসনে বিএনপি মনোনীত প্রার্থী, দলটির জাতীয় নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান ও সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী এয়ার ভাইস মার্শাল (অব.) আলতাফ হোসেন চৌধুরী বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত প্রার্থী (হাতপাখা প্রতীক) এবং ১০ দলীয় ঐক্যজোট মনোনীত এবি পার্টির সিনিয়র ভাইস চেয়ারম্যান ডা. মেজর (অব.) আব্দুল মিনার।

পটুয়াখালী-২ (বাউফল উপজেলা)

এই আসনে দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী ও ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি, ঢাকা মহানগর দক্ষিণের সাধারণ সম্পাদক ড. শফিকুল ইসলাম মাসুদ বিজয়ী হয়েছেন। তার প্রধান প্রতিদ্বন্দ্বী ছিলেন বিএনপি মনোনীত সাবেক সংসদ সদস্য শহিদুল আলম তালুকদার।

পটুয়াখালী-৩ (দশমিনা ও গলাচিপা উপজেলা)

এ আসনে বিএনপি জোটের প্রার্থী, ডাকসুর সাবেক ভিপি ও গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাবেক সভাপতি ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সাবেক সদস্য হাসান মামুন।

পটুয়াখালী-৪ (রাঙ্গাবালী ও কলাপাড়া উপজেলা)

এই আসনে বিএনপি মনোনীত প্রার্থী ও দলটির জাতীয় নির্বাহী কমিটির প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক এবিএম মোশাররফ হোসেন বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ এবং দশদলীয় জোটের মনোনীত প্রার্থী।

জেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, সবকটি আসনেই শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে এবং চূড়ান্ত ফলাফল প্রকাশের প্রক্রিয়া চলমান রয়েছে।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.