× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

পাবনা-৪ আসনে বিপুল ভোটের ব্যবধানে বিজয় আবু তালেব মন্ডলের

ঈশ্বরদী(পাবনা) প্রতিনিধি:

১২ ফেব্রুয়ারি ২০২৬, ২৩:৪৯ পিএম

Aপাবনা-৪ আসনে(ঈশ্বরদী-আটঘরিয়া) উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। ইতিমধ্যে এ আসনের দুটি উপজেলায় ১২৯ ভোট কেন্দ্রে বিএনপির ধানের শীষের হেভিওয়েট প্রার্থী হাবিবুর রহমান হাবিবকে টপকে ৩৭৫২ ভোটে বেসরকারিভাবে বিজয় লাভ করেছেন জামায়াত মনোনীত প্রার্থী অধ্যাপক আবু তালেব মন্ডল।


জানা গেছে, সকাল থেকে বিকেল সাড়ে ৪ টা পর্যন্ত ঈশ্বরদী ও আটঘরিয়ার ১২৯ টি ভোটকেন্দ্রে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ভোট গ্রহন কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে। এর মধ্য ঈশ্বরদীর ৮৪ টি কেন্দ্র ও আটঘরিয়ার ৪৫ টি কেন্দ্রে ভোটগ্রহণ হয়েছে। এ আসনে বিএনপির ধানের শীষের প্রার্থী হাবিবুর রহমান হাবিবের বিপক্ষে নিজ দলের জাকারিয়া পিন্টু স্বতন্ত্র প্রার্থী হিসেবে ও অপরদিকে জামায়াতে ইসলামীর দাঁড়িপাল্লা প্রতিকে আবু তালেব মন্ডল প্রতিদ্বন্দ্বিতা করছেন। ১২৯ টি কেন্দ্রে অধ্যাপক আবু তালেব মন্ডল পেয়েছেন ১ লাখ ৩৭ হাজার ৭৭৫ টি ও নিকটতম প্রতিদ্বন্দ্বি হাবিবুর রহমান হাবিব পেয়েছেন ১ লাখ ৩৪ হাজার ২৩ টি ভোট। এদিকে স্বতন্ত্র প্রার্থী জাকারিয়া পিন্টু পেয়েছেন ২৫ হাজার ৮৪১ টি ভোট।


হাজারো লড়াই সংগ্রামের পর নিজ এলাকায় এ নির্বাচনে অংশ নিয়ে জয় লাভে জনপ্রিয়তার প্রমাণ দিলেন অধ্যাপক আবু তালেব মন্ডল। তার এই বড় জয়কে এই জনপদের মানুষের 'ভালোবাসার প্রতিফলন' হিসেবে দেখছেন স্থানীয়রা।


হাজার হাজার নেতাকর্মী ও মানুষের হাত থেকে বিজয়ের মালা গলায় নিয়ে উচ্ছাসিত অধ্যাপক আবু তালেব মন্ডল বলেন, এ বিজয় আমার ঈশ্বরদী- আটঘরিয়ার প্রানের মানুষের বিজয়। সবাই দোয়া রাখবেন আমরা সবাই মিলে একসাথে সকল উন্নয়নের সারথি হতে পারি।



Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.