দেশব্যাপী অনুষ্ঠিত হয়ে গেল বহুল কাঙ্ক্ষিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। দেশে প্রথমবারের মতো এই নির্বাচনের সঙ্গে অনুষ্ঠিত হয়েছে গণভোট। উৎসবমুখর পরিবেশে আজ বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৭টা থেকে বিকাল সাড়ে ৪টা পর্যন্ত দেশের ২৯৯টি আসনে একটানা চলেছে ভোটগ্রহণ। এখন চলছে ভোট গণনা পর্ব। এরই মধ্যে বিভিন্ন কেন্দ্র থেকে ভোট গণনা শেষে আসতে শুরু করেছে ফল।
এ নির্বাচনে নাটোর-৪ (গুরুদাসপুর-বড়াইগ্রাম) সংসদীয় আসনে বিএনপি মনোনীত প্রার্থী মো. আব্দুল আজিজ ধানের শীষ প্রতীকে ১ লাখ ৭১ হাজার ৪৭১ ভোট পেয়ে বেসরকারীভাবে বিজয়ী হয়েছেন এবং তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াত মনোনীত প্রার্থী মো.আব্দুল হাকিম দাঁড়িপাল্লা প্রতীকে ১ লাখ ৩৫ হাজার ৭৭৭ ভোট পেয়ে পরাজিত হয়েছেন। তাদের ভোটের ব্যবধান ৩৫ হাজার ৬৯৪। এ আসনে ১৬৭ টি কেন্দ্রে মোট ভোটার সংখ্যা ছিল ৪ লাখ ৪৩ হাজার ৬০০ জন।