খুলনা-৫ আসনে জামায়াতের হেভিওয়েট প্রার্থী অধ্যাপক মিযা গোলাম পরওয়ার কে পরাজিত করে বিজয়ী হযেছেন বিএনপির প্রার্থী মোহাম্মদ আলি আজগার লবি।
ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্যো দিয়ে খুলনা-৫ আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। আইনশৃঙ্খলা বাহিনীর শক্ত অবস্থানে শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে খুলনা- আসনে।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে খুলনা-৫ আসনে প্রতিদ্বন্দ্বিতা করে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন বিএনপির মোহাম্মদ আলি আজগার লবি। তিনি পেয়েছেন ১২২৯টি পোষ্টাল ভোট সহ ১৪৮৮৫৪ ভোট তার প্রতীক ছিলো ধানের শীষ। তার নিকটতম প্রার্থী জামায়াতের অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার পেয়েছেন ১৯৩২টি পোষ্টাল ভোট সহ ১৪৬২৪৬ভোট। তার প্রতীক ছিলো দাঁড়িপাল্লা। অপরদিকে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি ( সিপিবি) এর এ্যাডভোকেট চিত্তরঞ্জন গোলদার কাস্তে প্রতিকে পেয়েছেন ৮৪টি পোষ্টাল ভোট সহ ১৭৯০ভোট এবং জাতীয় পার্টির শামীম আরা পারভীন ইয়াসমিন লাঙ্গল প্রতিকে পেয়েছেন ৩৩টি পোষ্টাল ভোট সহ ১৩১৯ ভোট। দেশজুড়ে গুরুত্বপূর্ণ হ্যাঁ ও না গণভোটে মোট ভোট পড়েছে ২৮৬০৮১ টি।এর মধ্যো হ্যাঁ চিহ্নে ভোট পড়েছে ১৫৯৪১৪ টি এবং না চিহ্নে ভোট পড়েছে ১২৬৬৬৭ টি।
বৃহস্পতিবার রাতে খুলনা জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার আ. স. ম. জামশেদ খোন্দকার এই বিজয়ের বিষয়টি নিশ্চিত করেন।
খুলনা-৫ ডুমুরিয়া ও ফুলতলা আসনে মোট ১৫০টি কেন্দ্রে ভোট গ্রহন অনুষ্ঠিত হয়। মোট ভোটার সংখ্যা ছিলো ৪ লাখ ২ হাজার ৭৯৮ জন। তবে ১৫০টি কেন্দ্রের কোন কেন্দ্রে কোন প্রকার অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।
এবারের নির্বাচনে ভোটারদের উপস্থিতি ছিলো চোখে পড়ার মতো। অধিকাংশ কেন্দ্রগুলোতে দীর্ঘ লাইন দেখা যায়। তরুণ ভোটারদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ছিল অনেক বেশী। বিশেষ করে সনাতনী ধর্মাবলম্বীদের উপস্থিতি ছিলো চোখে পড়ার মতো। নতুন বাংলাদেশ পুনর্গঠনের লক্ষ্যে ভোটাররা ব্যাপক উৎসাহ-উদ্দীপনা নিয়ে গোপন ব্যালট পেপারের মাধ্যমে তাদের রায় প্রদান করেন। স্থানীয় নির্বাচন বিশ্লেষকদের অভিমত বিএনপির দলীয় ভোট,আওয়ামী লীগের ভোট ও সনাতনী ধর্মাবলম্বীদের ভোটে বিজয়ী হলেন ধানের শীষের প্রার্থী মোহাম্মদ আলি আজগার লবি।
বৃহস্পতিবার বিভিন্ন কেন্দ্র পর্যবেক্ষনের সময় দুপুর ১টার দিকে দেখা যায় বরুনা বাজার বহুমুখী মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে নাতীদের কাঁধে ভর দিয়ে ৯০ বছর বয়সী আবুল কাশেম এসেছেন ভোট দিতে। দুপুর ২টার দিকে চুকনগর সরকারি প্রাথমিক বিদ্যাালয় কেন্দ্রে ভোট দিতে এসেছিলেন বিএল কলেজের শিক্ষার্থী ফাহমিদা বাসার রিফা। তিনি জীবনে প্রথম বার ভোট দিয়ে খুব খুশি। এছাড়া সনাতনী ধর্মাবলম্বী শিখা রায়(৪৫), সরমা বিশ্বাস(৬৫),সন্ধ্যা বিশ্বাস(৪৮),প্রিয়াংকা বিশ্বাস(২৭),লিমা বিশ্বাস(২২)। এরা এসেছিলেন চুকনগর সরকারি প্রাথমিক বিদ্যাালয় কেন্দ্রে ভোট দিতে এবং দূর্গাপদ বিম্বাস(৮৫), চিত্ত বিশ্বাস(৭০),সহাদেব বিশ্বাস(৫৫),সুমন বিশ্বাস(২৭),বিকাশ বিশ্বাস(৩০)নিত্যা বিশ্বাস(৬৫),মধুসূদন দেব(৩৮), নির্মল নন্দী(৩৮)। এরা এসেছিলেন দিব্যপল্লী মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট দিতে। ব্যাপক উৎসবমুখর পরিবেশে ভোট দিতে পেরে সকলেই খুব আনন্দিত।
১২ই ফেব্রুয়ারী সকাল সাড়ে ৭টা থেকে সারাদেশের ন্যায় খুলনা-৫ আসনে জাতীয় নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়ে বিরতিহীনভাবে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত চলে। সংসদীয় আসনের নির্বাচনের পাশাপাশি একই দিনে দেশজুড়ে গুরুত্বপূর্ণ হ্যাঁ ও না গণভোটও অনুষ্ঠিত হয়।
খুলনা-৫ আসনের নির্বাচনে বিএনপি ও জামায়াতের দুই হেভিওয়েট প্রার্থী প্রতিদ্বন্দ্বীতা করেন। বিএনপির কেন্দ্রীয় নেতা,সাবেক বিসিবির সভাপতি ও খুলনা-২ আসনের সাবেক সংসদ সদস্য মোহাম্মদ আলি আজগর লবী ও জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সেক্রেটারী জেনারেল,সাবেক সংসদ সদস্য অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার। ধানের শীষের প্রার্থী মোহাম্মদ আলি আজগার লবি ২০০১ সালে খুলনা-২ আসনটি বিএনপির সভানেত্রী বেগম খালেদা জিয়া ছেড়ে দেওয়ার পর উপনির্বাচনে সংসদ সদস্য নির্বাচিত হন। অপরদিকে জামায়াতের প্রার্থী অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার ২০০১ সালে বিএনপির নেতৃত্বাধীন ৪ দলীয় জোটের প্রার্থী হয়ে সংসদ সদস্য নির্বাচিত হন।
সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর
যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220
ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।
© 2026 Sangbad Sarabela All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh
