ফেনী-২ আসনে নির্বাচিত হওয়ার পর বিএনপি প্রার্থী জয়নাল আবেদীন প্রতিদ্বন্দ্বী ঈগল প্রতীকের প্রার্থী ও এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জুর প্রধান নির্বাচনী কার্যালয়ে গিয়ে মিষ্টিমুখ করিয়েছেন।
এসময় দুইজনেই খোশগল্পে মেতে উঠেন। ফল ঘোষণার পর শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) রাতে ধানের শীষের প্রার্থী ভিপি জয়নাল ১১ দলীয় জোটের প্রার্থী মজিবুর রহমান মঞ্জুর নির্বাচনী কার্যালয়ে গিয়ে মিষ্টিমুখ করিয়ে নতুন রাজনৈতিক সংস্কৃতির বার্তা দিয়েছেন।
নির্বাচনে বেসরকারি ফল অনুযায়ী ফেনী-২ (সদর ) আসনে জয়নাল আবেদীন এক লাখ ৩১ হাজার ২১০ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন, তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু পেয়েছেন ৮০ হাজার ৫৮ ভোট।