× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

নির্বাচনের মাধ্যমে পুলিশ তার আত্মমর্যাদা ফিরে পেয়েছে : প্রেস সচিব

ডেস্ক রিপোর্ট।

১৫ ফেব্রুয়ারি ২০২৬, ১৭:১২ পিএম

নির্বাচনের মাধ্যমে পুলিশ তার আত্মমর্যাদা ফিরে পেয়েছে বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। রোববার (১৫ ফেব্রুয়ারি) বিকেলে ফরেন সার্ভিস একাডেমির মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

প্রেস সচিব বলেন, আজ ক্যাবিনেট অবজার্ভ করে যে, এই ইলেকশনের মাধ্যমে পুলিশ তার আত্মমর্যাদা ফিরে পেয়েছে। আপনারা জানেন, পুলিশ জুলাই-আগস্ট ২০২৪-এ তাদের রোলের কথা। আমি আবার নতুন করে বলতে চাচ্ছি না। কিন্তু অনেকে বলতেন যে, পুলিশের কনফিডেন্স লো। এই পুলিশকে দিয়ে কি আদৌ আমরা একটা ভালো ইলেকশন দেখতে পাব কি না? এই ধরনের আলাপটা ছিল। আপনারা দেখেছেন যে, তারা যথেষ্ট ভালো রোল প্লে করেছে।

শফিকুল আলম বলেন, প্রথমবারের মতো খুব বড় একটা ইউজ হয়েছে বডি ওর্ন ক্যামেরা। প্রধান উপদেষ্টা নিজে পুলিশ হেডকোয়ার্টারে বসে দেড় ঘণ্টার মতো অবজার্ভ করেছেন। তিনি সরাসরি ১৭টি কেন্দ্রে কথা বলেছেন। ক্যাবিনেট আশা করে যে, এটার আরও যখন বিস্তৃত ডেপ্লয়মেন্ট হবে সামনের ইলেকশনগুলোয়, এটা আরও ভালো রেজাল্ট দেবে। তারপর সুরক্ষা অ্যাপ ছিল, সেটা ইলেকশন যারা কনডাক্ট করে তাদের কো-অর্ডিনেশনের জন্য খুবই ভালো কাজে দিয়েছে।

তিনি বলেন, সিসিটিভি খুব হেল্পফুল ছিল। স্বরাষ্ট্র উপদেষ্টা তার বক্তৃতায় বলেন, ইলেকশনের পরে চারজনের মৃত্যুর কথা জানা যাচ্ছে। তার মধ্যে সত্যিকার অর্থে ইলেকশন রিলেটেড ভায়োলেন্সে মারা গেছেন একজন। আর হাতিয়ার যে মেয়েটির বিষয়, সেটির বিষয়ে তিনি বলেছেন, এই বিষয়ে একটা তদন্ত কমিটি করে দেওয়া হচ্ছে। পুঙ্খানুপুঙ্খভাবে দেখবেন ও ইনভেস্টিগেট করবেন।

এসময় প্রধান উপদেষ্টার সিনিয়র সহকারী প্রেস সচিব ফয়েজ আহমেদ, সহকারী প্রেস সচিব সুচিস্মিতা তিথি প্রমুখ উপস্থিত ছিলেন।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.