× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

ব্র্যাক ব্যাংকের নতুন উপশাখা উদ্বোধন

১৬ ফেব্রুয়ারি ২০২৬, ১৩:০২ পিএম

ঢাকার মনিপুরী পাড়ায় একটি নতুন উপশাখা উদ্বোধন করেছে ঢাকার মনিপুরী পাড়ায় একটি নতুন উপশাখা উদ্বোধন করেছে ব্র্যাক ব্যাংক। এ নিয়ে ব্যাংকটির উপশাখার সংখ্যা দাঁড়িয়েছে ১১৬-তে। 

৯ ফেব্রুয়ারি ২০২৬ ঢাকার তেজগাঁওয়ের ১৪৫, মনিপুরী পাড়া, জেডিপিসি ভবনে উপশাখাটির উদ্বোধন করেন ব্যাংকটির ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড সিইও তারেক রেফাত উল্লাহ খান। 

এ সময় উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্যাংকটির ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড হেড অব ব্রাঞ্চ ডিস্ট্রিবিউশন নেটওয়ার্ক শেখ মোহাম্মদ আশফাক, ডিস্ট্রিবিউশন নেটওয়ার্কের সিনিয়র জোনাল হেড (নর্থ) এ. কে. এম. তারেক, সিনিয়র জোনাল হেড (সাউথ) তাহের হাসান আল মামুন এবং ব্রাঞ্চ ডিস্ট্রিবিউশন নেটওয়ার্কের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা।

ঢাকার এ ব্যস্ততম এলাকাটি মনিপুরী জাতিগোষ্ঠী, আবাসিক এলাকা ও ক্রমবর্ধমান ব্যবসায়িক প্রতিষ্ঠানের জন্য সুপরিচিত। ফলে, ব্র্যাক ব্যাংকের এই উপশাখার মাধ্যমে বৈচিত্র্যময় এই গ্রাহকশ্রেণি আরও সুবিধাজনক ও উন্নত ব্যাংকিং সেবা উপভোগ করবেন। 

গ্রাহকরা এখানে অ্যাকাউন্ট খোলা, নগদ জমা ও উত্তোলন, ডিপিএস-এফডিআর খোলা, ইএফটিএন ও আরটিজিএস ফান্ড ট্রান্সফার, রেমিটেন্স সেবা, ইউটিলিটি বিল পরিশোধ, ক্রেডিট কার্ড, স্টুডেন্ট ফাইল, কনজ্যুমার লোন, ডেবিট কার্ড ও চেকবই প্রসেসিং, আস্থা অ্যাপ রেজিস্ট্রেশন, স্কুল ব্যাংকিং, সঞ্চয়পত্রসহ বিভিন্ন সেবা গ্রহণ করতে পারবেন। উল্লেখ্য, বৈদেশিক মুদ্রা-সংক্রান্ত সেবা এখানে প্রদান করা হবে না।

বর্তমানে ৩১০টি শাখা ও উপশাখা, ৩৩০টি এটিএম, ৪৪৬টি এসএমই ইউনিট অফিস এবং ১,১১৭টি এজেন্ট ব্যাংকিং আউটলেট নিয়ে ব্র্যাক ব্যাংক দেশের সবচেয়ে বিস্তৃত ব্যাংকিং নেটওয়ার্কগুলোর মধ্যে অন্যতম।

। এ নিয়ে ব্যাংকটির উপশাখার সংখ্যা দাঁড়িয়েছে ১১৬-তে। 

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.