× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

অনিয়ম-বিশৃঙ্খলা কোনোভাবেই বরদাস্ত করা হবে না: নাসের রহমানের কঠোর বার্তা

মো. আব্দুল কাইয়ুম,মৌলভীবাজার:

১৬ ফেব্রুয়ারি ২০২৬, ১৪:৫৮ পিএম

মৌলভীবাজার–৩ (সদর-রাজনগর) আসনের নব-নির্বাচিত সংসদ সদস্য ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য এম নাসের রহমান তাঁর ভেরিফাইকৃত ফেসবুক পেজ থেকে দেয়া বার্তায় নিজের নির্বাচনী এলাকা সহ মৌলভীবাজার জেলার জনগণের উদ্দেশ্যে অনিয়ম ও বিশৃঙ্খলার বিরুদ্ধে তাঁর কঠোর অবস্থান তুলে ধরেন।


সোমবার (১৬ ফেব্রুয়ারী) দুপুরে  তাঁর নিজের ভেরিফাইাড ফেসবুকে এক স্ট্যাটাসে তিনি লেখেন, “সবার সাথে সবাইকে নিয়ে একটি নতুন বাংলাদেশ বিনির্মাণে আমি প্রতিশ্রুতিবদ্ধ। দল হিসেবেও তাই। আমার নির্বাচনী এলাকা সহ মৌলভীবাজার জেলার কোথাও কোনো অনিয়ম ও বিশৃঙ্খলা কোনোভাবেই বরদাস্ত করা হবে না।”


তিনি আরও উল্লেখ করেন, ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা ও সাধারণ মানুষের কল্যাণে কাজ করাই তাঁদের অঙ্গীকার। কোনো বিশৃঙ্খলাকারী যে দলেরই হোক না কেন, তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও তিনি স্পষ্ট করেন।


এম নাসের রহমান সাধারণ জনগণের প্রতি আহ্বান জানিয়ে বলেন, কেউ কোথাও কোনো অনিয়মের শিকার হলে যেন সরাসরি তাঁর সঙ্গে যোগাযোগ করেন। তাঁর এই বার্তা ইতোমধ্যে সাধারণ জনগণের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে। প্রশংসায় ভাসছেন বিপুল ভোটে নবনির্বাচিত এই সংসদ সদস্য। 


এর আগে গত ১২ ফেব্রুয়ারি বৃহস্পতিবার রাতে জেলা রিটার্নিং কর্মকর্তা কর্তৃক ঘোষিত ফলাফলে মৌলভীবাজার-৩ (সদর-রাজনগর) আসনে ১ লক্ষ ৫৬ হাজার ৭শ ৫৭ ভোটে বিজয়ী ঘোষণা করা হয় বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী এম নাসের রহমানকে। তার নিকঠতম প্রতিদ্বন্দ্বী ছিলেন জামায়াতে ইসলামীর প্রার্থী আব্দুল মান্নান। তিনি ভোট পান ৭৭ হাজার ৬শ ৩৬ ভোট।


নির্বাচিত হওয়ার পরদিন শুক্রবার নাসের রহমান দলীয় নেতাদের সাথে নিয়ে প্রতিদ্বন্দ্বী প্রার্থী আব্দুল মান্নান এর রাজনগর উপজেলার গ্রামের বাড়িতে গিয়ে শুভেচ্ছ বিনিময় করে সৌহার্দ ও সম্প্রীতির নতুন দৃষ্টান্ত স্থাপন করেন। 





Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.