নাটোরর সিংড়া উপজেলার কলম ইউনিয়নের নাছিয়ারকান্দী এলাকায় অভিযান চালিয়ে হত্যা মামলার আসামি আব্দুল করিমকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ।
শনিবার দিবাগত রাতে গোপন সংবাদ পেয়ে নিজ বাড়ি নাছিয়ারকান্দি থেকে আটক করে ডিবি পুলিশ।
আজ ( ১৬ ফেব্রুয়ারি ) রবিবার আদালতে হাজির করলে তাকে ৭ দিনের রিমান্ড মন্জুর করে।
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সূত্রে জানা যায়, আব্দুল করিম দীর্ঘদিন ধরে এলাকায় বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত থেকে সন্ত্রাসী কার্যকলাপ পরিচালনা করে আসছিলেন। তার বিরুদ্ধে একাধিক হত্যা মামলাসহ নানা অভিযোগ রয়েছে এবং তিনি পলাতক ছিলেন। ফলে স্থানীয়দের মধ্যে আতঙ্ক বিরাজ করছিল।
গোপন সংবাদের ভিত্তিতে নাটোর ডিবি পুলিশের একটি বিশেষ দল পরিকল্পিত অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করতে সক্ষম হয়।
উল্লেখ্য, সম্প্রতি কলম গ্রামে প্রভাষক রেজাউল করিম হত্যা মামলার প্রধান আসামী ছিলো আ. করিম।