× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

মাধ্যমিক ও উচ্চ শিক্ষা উপপরিচালককে ঘুষ দিতে গিয়ে শিক্ষক আটক

কামরুল হাসান টিটু, রংপুর ব‌্যু‌রো

১৭ ফেব্রুয়ারি ২০২৬, ১৩:০৯ পিএম

শিক্ষা প্রতিষ্ঠানের এক শিক্ষক ও ৩ কর্মচারীর বেতন এমপিওভুক্তির জন্য রংপুরের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা উপপরিচালককে ঘুষ দিতে গিয়ে ঘুষের ৭ লাখ টাকাসহ আটক হয়েছে এক শিক্ষক। 


সোমবার (১৬ ফেব্রুয়ারী) দুপুরে রংপুর নগরীর কাচারীবাজারস্থ মাধ্যমিক ও উচ্চ শিক্ষা উপপরিচালক কার্যালয়ে এই ঘটনা ঘটে। আটক শিক্ষক মাইদুল ইসলাম খান কুড়িগ্রাম রৌমারীর কাজাইকাটা দাঁতভাঙা এলাকার হাজী আব্দুর সবুর খানের ছেলে।


বিষয়টি নিশ্চিত করেছেন রংপুর মেট্রোপলিটন কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহাজান আলী। 


জানা যায়, ঘুষের টাকাসহ আটক মাইদুল ইসলাম খানের পিতা হাজী আব্দুর সবুর খান কুড়িগ্রাম জেলার রৌমারী উপজেলায় কাজাইকাটা উচ্চ বিদ্যালয় নামক শিক্ষা প্রতিষ্ঠানটি প্রতিষ্ঠা করেন। ওই প্রতিষ্ঠানের ১ জন শিক্ষক ও ৩ জন কর্মচারীর বেতন এমপিওভুক্ত করার জন্য টাকা নিয়ে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা রংপুর অঞ্চলের উপ পরিচালকের কক্ষে যান মাইদুল ইসলাম খান। এসময় তিনি  উপ পরিচালক মোছাঃ রোকসানা আক্তার কে উৎকোচ হিসেবে ৭ লাখ টাকা দেওয়ার প্রলোভন দেখান। ঘুষ দেওয়ার কথা শুনে উপপরিরচালক মোছা: রোকসানা আক্তার দুর্নীতি দমন কমিশন  ও পুলিশ কে অবগত করেন। পরে দুদক রংপুরের একটি টীম সেখানে উপস্থিত হন এবং পুলিশ ঘটনাস্থলে পৌছান। এরপর টাকাসহ পুুলিশ মাইদুল ইসলাম খানকে গ্রেফতার করে। 


মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক রংপুর অঞ্চলের উপ-পরিচালক রোকসানা বেগম বলেন, প্রতিষ্ঠানের শিক্ষক ও কর্মচারীর বেতন এমপিও ভুক্তির জন্য তিনি এর আগেও এসেছিলেন। আজকেও তিনি আমাকে টাকার প্রলোভন দেখিয়ে একটা ম্যাসেজ দেখান। তিনি একজন শিক্ষকের জন্য ৫ লাখ এবং ৩ জন কর্মচারীর জন্য ৩ লাখ এই মোট ৮ লাখ টাকা নিয়ে এসেছেন এমন কথা জানান। এ কথা জানার পর আমি দুদক ও পুলিশকে অবহিত করি। 


এ বিষয়ে দুর্নীতি দমন কমিশন রংপুরের উপ-পরিচালক মোঃ শাওন মিয়া বলেন, আমরা ঘটনাস্থলে পৌছে বিষয়টি সত্যতা পাই। এ ঘটনায় রংপুর মেট্রোপলিটন কোতোয়ালী থানায় মামলা রুজু প্রক্রিয়াধীন রয়েছে।


Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.