শেরপুর জেলার ঝিনাইগাতী উপজেলায় মাহে রমজানের হাওয়া লেগেছে সবজি বাজার সহ অন্যান্য নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের বাজারে । আজ মঙ্গলবার বাজার ঘুরে দেখা গেছে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দাম মানুষের নাগালের বাইরে চলে গেছে । পেঁয়াজ ৫০, আলু ২০,করলা ৮০,কাচামরিচ ১৬০, শুকনো মরিচ ৩০০, বেগুন ৮০, রুইমাছ ৪০০, বয়লার মুরগি ১৬০, কক ২৮০ থেকে ৩০০, দেশি মুরগি ৫৫০ থেকে ৬০০ টাকা দরে বিক্রি হচ্ছে।
অন্যান্য রসুন, আদা, তৈল ও মসলার দামও বৃদ্ধি পেয়েছে । গরু গোশত বাজার স্থিতিশিল থাকলেও খাসির গোশতর দাম বেড়েছে ।
মাহে রমজানের কারণে বাজারে আমদানি না থাকার ফলে বাজারে সবজির দাম বৃদ্ধি সহ খেজুর, আপেল, কমলা,আঙ্গুর, ছোলা বুট, খেসারির ডাল সহ রমজান মাসের নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের দাম বৃদ্ধি পেয়েছে বলে জানা গেছে । স্থানীয় ভাবে কৃষকের অনেক সবজির আবাদ ও পুকুরের মাছের দামও বৃদ্ধি পেয়েছে।
সাধারণ মানুষ জানান মধ্যবিত্তদের জন্যে রমজান মাসে বাজার করা এখন কঠিন হয়ে পড়েছে। ব্যবসায়ীদের খুশিমতো সিন্ডিকেট করে বাজারে দাম বৃদ্ধি করা হয় বলে এমন প্রশ্নে ঘুরপাক খাচ্ছে সাধারণ মানুষের। রাতারাতি নিত্যপ্রয়োজনীয় দ্রব্য মূল্যের দাম হু-হু করে বেড়েই যাচ্ছে।
রমজানের শুরুতেই বাজারে এ রকম ভাবে দাম বৃদ্ধি পেতে থাকলে সাধারণ মানুষ অসহায়ত্ব ভাবে জীবন যাপন করবে বলে জানা গেছে । সচেতন মহল উপজেলা প্রশাসনকে বাজার মনিটরিং করার দাবি জানিয়েছেন ।