× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

জীবননগরে শহীদ মিনারে সর্বস্তরের মানুষের শ্রদ্ধা

মো. আব্দুল্লাহ আল মামুন।

২১ ফেব্রুয়ারি ২০২৬, ০৫:২১ এএম । আপডেটঃ ২১ ফেব্রুয়ারি ২০২৬, ১০:০৩ এএম

ছবি: সংবাদ সারাবেলা।

একুশে ফেব্রুয়ারি মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে একুশের প্রথম প্রহরে চুয়াডাঙ্গার জীবননগরে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়েছে। গতকাল শুক্রবার দিবাগত রাত ১২টা ১ মিনিটে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করা হয়। এরই মধ্যদিয়ে একুশের কর্মসূচি শুরু হয়।

একুশের প্রথম প্রহরে জীবননগর উপজেলা পরিষদ চত্বরে শহীদ মিনারে প্রথমে পুষ্পস্তবক অর্পণ করেন চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য ও জামায়াত জেলা-আমির মো. রুহুল আমিন।

পরে জীবননগর উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জীবননগর উপজেলা নির্বাহী অফিসার মো. আশরাফুল আলম রাসেল পুষ্পস্তবক অর্পণ করেন।

পরে উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ, এরপর জীবননগর উপজেলা বিএনপির পক্ষ থেকে সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মঈন উদ্দীন ময়েনের নেতৃত্বে, উপজেলা যুবদল, কৃষকদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল, মৎস্যজীবী দল। পরে জীবননগর পৌর বিএনপির পক্ষ থেকে সভাপতি শাহজাহান কবীরের নেতৃত্বে পৌর যুবদল, কৃষকদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল, মৎস্যজীবী দল। এরপর এনসিপি।



তারপরে জীবননগর প্রেসক্লাব ও সাংবাদিক সমিতার পক্ষ থেকে প্রেসক্লাবের সভাপতি ফয়সাল মাহতাব মানিক ও সাধারণ সম্পাদক মো. রিপন হোসেন, ফেরদৌস ওয়াহিদ, সজীব আহমেদ ও উপজেলা সাহিত্য পরিষদসহ বিভিন্ন সংগঠনের পক্ষে থেকে পুষ্পস্তবক অর্পণ করা হয়।

এদিকে একুশে ফেব্রুয়ারি মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আজ শনিবার জীবননগর উপজেলা প্রশাসন ও জামায়াত এবং বিএনপি থেকে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে।

উপজেলা প্রশাসনের কর্মসূচির মধ্যে রয়েছে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান, পুরস্কার বিতরণ এবং শহিদদের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ মোনাজাত ও প্রার্থনা।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.