× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

সাগরে মাছ ধরতে গিয়ে দুই জেলে গুলিবিদ্ধ

ডেস্ক রিপোর্ট।

২৩ ফেব্রুয়ারি ২০২৬, ১৭:২১ পিএম

বঙ্গোপসাগরে মাছ ধরার সময় জেলেদের ওপর হামলা চালিয়েছে দস্যুদল। এতে দুই জেলে গুলিবিদ্ধ হয়েছেন। শনিবার (২১ ফেব্রুয়ারি) দিবাগত রাত ৪টার দিকে বঙ্গোপসাগরের সুন্দরবনসংলগ্ন নারিকেলবাড়িয়া এলাকায় এ ঘটনা ঘটে হয়।

গুলিবিদ্ধরা হলেন বরগুনার পাথরঘাটা উপজেলার সদর ইউনিয়নের বড় টেংরা গ্রামের বাসিন্দা নুর আলম খান (৪০) ও একই ইউনিয়নের বাদুরতলা গ্রামের বাসিন্দা শাহজাহান মিয়া।

তারা এফবি জাহিদ নামের মাছ ধরার ট্রলারের জেলে বলে জানা গেছে। ট্রলারটির আরো ১২ জন জেলে সেখানে মাছ ধরছিলেন বলে জানা গেছে।  

এফবি জাহিদের মাঝি ফারুক বলেন, শনিবার দিবাগত রাত ৪টার দিকে বঙ্গোপসাগরের নারিকেলবাড়িয়া এলাকায় জাল টানার সময় হঠাৎ একটি ট্রলার আসে। এরপর কোনো কিছু বোঝার আগেই তাদের লক্ষ্য করে গুলি ছোড়া শুরু করে সেখানে আসা ট্রলারটির লোকজন।

এ সময় এফবি জাহিদের জেলেরা দিকবিদিক ছোটাছুটি করতে থাকে। একপর্যায়ে দুই জেলে গুলিবিদ্ধ হন। 

ফারুক আরো বলেন, দস্যুদের ছোড়া গুলিতে নুর আলম খানের পিঠে ও শাহজাহান মিয়ার বাম চোখের নিচে গুলি গুলিবিদ্ধ হন। রবিবার রাত ১১টার দিকে পটুয়াখালীর কলাপাড়ায় প্রাথমিক চিকিৎসা দিয়ে তাদেরকে বরগুনার পাথরঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়।

বরগুনা জেলা মৎস্যজীবী ট্রলার মালিক সমিতির সভাপতি গোলাম মোস্তফা চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করেন বলেন, সাগরে মাছ ধরতে গিয়ে বরগুনার পাথরঘাটার এফবি জাহিদ নামের ট্রলারের দুই জেলে জলদস্যুদের গুলিতে আহত হয়েছেন। তবে কোন জলদস্যু বাহিনী এ ঘটনায় জড়িত, তা জানা যায়নি। 

গুলিবিদ্ধ দুই জেলেকে প্রথমে পটুয়াখালীর কলাপাড়ায় প্রাথমিক চিকিৎসা শেষে বরগুনার পাথরঘাটায় চিকিৎসা দেওয়া হচ্ছে বলে জানান তিনি।

এ ব্যাপারে পাথরঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) আমির হোসেন বলেন, এ ঘটনা আমাদের কাছে কেউ জানায়নি। তবে খোঁজ নেওয়া হচ্ছে।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.