× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

রাজধানীর দনিয়া ডেমরা ভূমি অফিসে ভুয়া সাংবাদিকদের দৌরাত্ম্য

নিজস্ব প্রতিবেদকঃ

২৩ ফেব্রুয়ারি ২০২৬, ১৯:০৪ পিএম

রাজধানীর ভূমি অফিসগুলোতে এক শ্রেনীর ভুয়া সাংবাদিকের দৌরাত্ম্য বেড়েছে, তারা বিভিন্ন নামে বেনামে পত্রিকা টিভি চ্যানেলের নাম ব্যবহার করে ভূমি অফিসে গিয়ে ভূমি সহকারি, ভূমি উপ সহকারী কর্মকর্তারদের কাছে টাকা দাবি করে।  টাকা দিতে অপারগতা প্রকাশ করলে মিথ্যা সংবাদ প্রচার করে সম্মানহানির হুমকি প্রদান করে, নাম সর্বস্ব অনলাইন ফেসবুক পেইজে সংবাদ প্রকাশ করবে বলে হুমকি প্রদান করে। গতকাল দনিয়া ডেমরা ভূমি অফিসে সাংবাদিক পরিচয়ে দল বেধে ক্যামেরা  নিয়ে এসে অফিসে সেবা নিতে আসা গ্রাহকদের বিভিন্ন প্রশ্নবানে জর্জরিত করে, এতে সেবা নিতে আসা অনেক লোক হেনস্তার স্বীকার হয়। এই অফিসে কার্ডধারী সাংবাদিক পরিচয়ে প্রতিদিন অনেক লোক আসে, একজন সেবা প্রার্থী আক্ষেপ করে বলেন ভূমি অফিসে সাংবাদিকদের কাজ কি?

 অনুসন্ধান করে জানা যায় বিগত ফ্যাসিস্ট সরকারের সময় রাজধানীতে অনেক চাঁদাবাজ সাংবাদিকদের আগমন দেখা যায়। এখনো অনলাইনে সার্স দিলে অনেক চাঁদাবাজ সাংবাদিকের নিউজ পাওয়া যায়। রাজধানীর দনিয়া ভূমি অফিস, ডেমরা ভূমি অফিস, কেরানীগঞ্জ, মতিঝিল ভূমি অফিস, নন্দীপাড়া, মিরপুর, দক্ষিণখান, সাভার, আশুলিয়া ও আমিন বাজার ভূমি অফিসে ব্যাপক হারে এক শ্রেনীর চাঁদাবাজ সাংবাদিক নিয়মিত মাশোহারা আনতে যায়, টাকা দিতে ভূমি অফিসের লোকজন অপারগতা প্রকাশ করলে মিথ্যা নিউজের হুমকি দেয়। বিভিন্ন দপ্তরে মিথ্যা অভিযোগ করবে বলেও জানায়। 

কিছুদিন পূর্বে রাজধানীর ক্যান্টনমেন্ট ভূমি অফিসে চাঁদাবাজি করতে গিয়ে মহিলা সাংবাদিকসহ চারজন গ্রেফতার হয়।  ফরিদপুর ভাঙ্গা ভূমি অফিস, বাগেরহাট ভূমি অফিসে চাঁদাবাজি করতে গিয়ে  সাংবাদিক গ্রেফতার হয়েছে। 

 নাম সর্বস্ব পত্রিকা, অনলাইন মিডিয়া, ফেসবুক কেন্দ্রীক পেইজ টিভি পেইজ, ইউটিউব  চ্যানেল খুলে গলায় আইডি কার্ড ঝুলিয়ে এখন রাজধানীর পাড়া মহল্লা অলিগলি ভরে গেছে সাংবাদিক নামদারি চাঁদাবাজ গ্রুপ, অনেক পত্রিকার প্রিন্ট কপি নিয়মিত মার্কেটে  পাওয়া যায় না, কিন্তু তাদের ফেসবুক পেইজে কপি নিউজের ছড়াছড়ি। চাঁদাবাজির বিষয়ে সাবেক ভূমি কর্মকর্তা জুনায়েদ আহমেদ  গণমাধ্যমকে জানান চাঁদাবাজ সাংবাদিকদের কারনে ভূমি কর্মকর্তারা অতিষ্ট, আমাদের সবার পরিবার বন্ধু বান্ধব শুভাকাঙ্খী রয়েছে একটি মিথ্যা সংবাদ প্রচার হলে সমাজে আমাদের ক্ষতি হয়, প্রকৃত সাংবাদিকগণ চাঁদাবাজ সাংবাদিকদের বিরুদ্ধে  ব্যবস্থা নিবেন আমরা আশা রাখি।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.