× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

প্রশাসক সাখাওয়াত হোসেন খানের নিকট নাগরিকের প্রথম দাবী

২৩ ফেব্রুয়ারি ২০২৬, ২১:১৪ পিএম

ছবি: ফাইল।

নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনে প্রশাসক হিসেবে বিএনপি নেতা সাখাওয়াত হোসেন খান দায়িত্ব পেয়েছেন। তার নিয়োগে নগরবাসী আনন্দিত।সেই আনন্দিত নগরবাসী বলেছে,নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্রশাসকের নিকট সড়ক হকার মুক্ত করাটা  প্রথম দাবী।

নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্রথম, দ্বিতীয় ও তৃতীয় নির্বাচনে বিজয়ী হয়ে আওয়ামীলীগ নেত্রী ডা. সেলিনা হায়াৎ আইভী মেয়র হন। শেখ হাসিনা ও তার সরকারের ২০২৪ সালের ৫ আগস্ট পতন হয়। দেশে ড.মুহাম্মদ ইউনুস সরকার প্রতিষ্ঠা হয়। ইউনুস সরকার দেশের ২৬ সেপ্টেম্বর ১২ টি  সিটি কর্পোরেশনের মেয়র ও কাউন্সিলরকে অপসারন করেন। নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনে এরপর গতকাল পর্যন্ত দুইজন প্রশাসক নিয়োগ দেয়া হয়। 

দেশের ২৯৭ টি আসনে ২০২৬ সালের ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত নির্বাচনে বিএনপির  বিশাল বিজয় হয়। বিএনপি ২০৯ টি,  জোটের আরো তিনজনসহ ২১২ টি আসনে বিশাল বিজয় লাভ করে। বিএনপি জোট ১৭ ফেব্রুয়ারি সরকার গঠন করে। দেশে ইউনুস সরকারের বিদায় হয়। দেশে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান প্রধানমন্ত্রী হন। স্হানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ে মন্ত্রী হিসেবে বিএনপির মহাসচিব মীর্জা ফখরুল ইসলাম আলমগীর দায়িত্ব পান। তিনি সারা দেশের সিটি কর্পোরেশনে ইউনুস সরকার নিযুক্ত প্রশাসকদের প্রত্যাহারে ২২ ফেব্রুয়ারি আদেশ দেন।

একই সাথে রাষ্ট্রপতির আদেশক্রমে মন্ত্রণালয়ের যুগ্ন সচিব মাহবুবা আইরিন স্বাক্ষরিত পত্রে ২২ ফেব্রুয়ারি নারায়ণগঞ্জ এবং ঢাকার দুই সিটি,খুলনা,সিলেট, গাজীপুরসহ ছয়টি সিটি কর্পোরেশনে নতুন প্রশাসক নিয়োগ দেয়া হয়। নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনে নগর বিএনপির আহবায়ক, জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি সাখাওয়াত হোসেন খানকে প্রশাসক হিসেবে নিয়োগ দেয়া হয়।

নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্রশাসক পদে আজ কালের মধ্যে সাখাওয়াত হোসেন খান দায়িত্ব নিবেন।তার প্রশাসক হিসেবে নিয়োগ পাবার বিষয়টি গতকাল ২৩ ফেব্রুয়ারি প্রচার হয়। নগরীতে বিএনপি ও সাধারণ নাগরিকের মাঝে আনন্দের পরিবেশ দেখা গেছে। নাগরিকরা প্রশাসকের নিকট যৌক্তিক অনেক কিছু আশা করার মাধ্যমে একে অন্যের সাথে আলাপ করেছে। নগরীর প্রেস মালিক সমিতির সাংগঠনিক সম্পাদক মহিউদ্দিন মোল্লা বলেন, প্রশাসক সাখাওয়াত হোসেন খানকে অভিনন্দন এবং শুভেচ্ছা জানাই ও শুভ কামনা করি।

প্রশাসকের নিকট একটি জনভোগান্তির কারন সড়ক,ফুটপাতে হকারদের দখলবাজী উচ্ছেদ চাই। অন্য জেলার নাগরিকদের বেশি সংখ্যক লোক এ নগরীতে হকার। সেই হকারেরা জনভোগান্তি করার মাধ্যমে ব্যবসা করে টাকা উপার্জন করছে। হকার কোন ট্রেড লাইসেন্স করছে না এবং কোন আয়কর বা ভ্যাট দিচ্ছে না।

এরপরও হকারের দখলবাজী বীর দর্পে চলছে। হকারের কারনে সড়কে গাড়ী চলতে পারছে না। হকারের কারনে ফুটপাতে নাগরিক চলতে পারছে না। ওই সব কারনে নগরীর চাষাঢ়া থেকে নিতাইগঞ্জ এবং চাষাঢ়া থেকে খানপুর ও কালীরবাজার থেকে টানবাজার এবং এক নম্বর থেকে দুই নম্বর গেট পর্যন্ত গাড়ী ও পথচারী চলাচলে চরম ভোগান্তি পেতে হচ্ছে। নগরীর বাসীন্দা বিএনডি' র মহাসচিব আবুল কালাম আজাদ বলেন, আমার মতো যাদের বাড়ী ও দোকান আছে - সবাই ভূমি কর,আয়কর,ভ্যাট ও পৌরকর দেই।

এরপর বসবাস এবং ব্যবসা করি। আর অন্য জেলা থেকে আগত হকারেরা কোন কর দেয় না। হকারেরা বঙ্গবন্ধু সড়ক,সিরাজ উদ দৌলা সড়ক, এস এম মালেহ সড়ক,শহীদ সোহরাওয়ার্দী সড়ক ও ফুটপাত দখল করে গাড়ী এবং নাগরিকের চলাচলে চরম বিঘ্ন ঘটাচ্ছে।শুধু তাই নয়,শায়েস্তা খাঁন সড়ক ও মীরজুমলা সড়ক তো পরোটাই দখল করে হকার বসেছে। অথচ আমাদের দোকানের মান সম্মত পন্য বিক্রি করে যে টাকা উপার্জন করি - হকারেরা পন্য বিক্রি করে তিন চার গুন বেশি টাকা আয় করছে।

হকারদের কারনে গাড়ী চলাচল ও পথচারী চলাচলে চরম ভোগান্তি হচ্ছে। হকারদের মধ্যকার বিরোধের কারনে সাম্প্রতিক কালে দুইজন খুন হয়েছে।তাই প্রশাসকের নিকট আবেদন জনভোগান্তি ও খুন খারাপি বন্ধে হকার উচ্ছেদ করে পরিচ্ছন্ন নগর গড়া হোক।নগরীর বাসীন্দা কাজী সাইদুর রহমান প্রিন্স বলেন, নগরী আমাদের।অথচ কখনো সড়ক বা ফুটপাতে কোন দোকান বসাইনি।আবার শুনি হকার বসিয়ে বিভিন্ন সন্ত্রাসীরা প্রতি দিন চাঁদাবাজী করে। হকারদের বিরোধে অল্প কিছু দিনেই দুইজন খুন হয়েছে।

হকার কেন্দ্রিক মাদক ব্যবসা জমজমাট ভাবে চলছে।বিদ্যুত চুরির বিরাট ব্যবসাও আছে।হকার নামের সাথে জনবান্ধব কোন কিছু নেই। এরপরও কেন সড়ক, ফুটপাত দখল করে হকারের রাজত্ব থাকবে ? প্রশাসক মহোদয় অবিলম্বে সড়ক ও ফুটপাত দখলমুক্ত করুন - আগামীতে জনপ্রিয় হয়ে উঠুন। তা না হলে নাগরিকেরা আপনার প্রতি সন্তুষ্ট হতে পারবে না।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.