যথাযথ মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস-২০২৬ পালন করেছে বাংলাদেশ হাউজ বিল্ডিং ফাইন্যান্স করপোরেশন (বিএইচবিএফসি)।
গতকাল বিএইচবিএফসি সদর দপ্তর প্রাঙ্গণে নিজস্ব শহীদ মিনারে পুষ্পার্ঘ্য নিবেদন এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বিএইচবিএফসির পরিচালনা পর্ষদের চেয়ারম্যান এএসএম আব্দুল হালিম, ব্যবস্থাপনা পরিচালক মো. আব্দুল মান্নান ও উপব্যবস্থাপনা পরিচালক মো. নূর আলম সরদার সর্বস্তরের বিপুলসংখ্যক কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে নিয়ে এ শ্রদ্ধা নিবেদন করেন।
এ সময় প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক ও উপমহাব্যবস্থাপকরা এবং ঢাকা সিটির জোনাল ও শাখা অফিসের কর্মকর্তা-কর্মচারীসহ সদর দপ্তরের সর্বস্তরের কর্মকর্তা-কর্মচারী উপস্থিত ছিলেন। প্রতিষ্ঠানটির মাঠপর্যায়ের অফিসগুলো স্থানীয় পর্যায়ে একইভাবে দিবসটি পালন করে।